2 Kings 17:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক মাবুদ তাদের সঙ্গে নিয়ম করে এই হুকুম দিয়েছিলেন, তোমরা অন্য দেবতাদের এবাদত করবে না, তাদের কাছে সেজ্দা করবে না, তাদের সেবা করবে না, বা তাদের উদ্দেশে কোরবানী করবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের সাথে সদাপ্রভু পবিত্র এক নিয়ম স্থাপন করার সময় তাদের আদেশ দিলেন: “অন্য কোনও দেবতার আরাধনা করবে না অথবা তাদের কাছে মাথা নত করবে না, তাদের সেবা করবে না বা তাদের কাছে বলি উৎসর্গ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক সদাপ্রভু তাহাদের সহিত নিয়ম করিয়া এই আজ্ঞা দিয়াছিলেন, তোমরা অন্য দেবগণকে ভয় করিবে না, তাহাদের কাছে প্রণিপাত করিবে না, তাহাদের সেবা করিবে না, বা তাহাদের উদ্দেশে বলিদান করিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক সদাপ্রভু তাহাদের সহিত নিয়ম করিয়া এই আজ্ঞা দিয়াছিলেন, তোমরা অন্য দেবগণকে ভয় করিবে না, তাহাদের কাছে প্রণিপাত করিবে না, তাহাদের সেবা করিবে না, বা তাহাদের উদ্দেশে বলিদান করিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ইস্রায়েলীয়দের জন্য ব্যবস্থা স্থাপন করবার সময় তাদের এই আদেশ দিয়েছিলেন, “তোমরা কোন দেব-দেবতার পূজা করবে না কিম্বা তাদের কাছে মাথা নীচু করবে না এবং তাদের সেবা কিম্বা তাদের উদ্দেশে উৎসর্গ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বনি-ইসরাইলদের জন্য ব্যবস্থা স্থাপন করবার সময় তাদের এই হুকুম দিয়েছিলেন, “তোমরা কোন দেব-দেবীর পূজা করবে না কিংবা তাদের কাছে মাথা নীচু করবে না এবং তাদের সেবা কিংবা তাদের উদ্দেশে বলি দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের সঙ্গে এক চুক্তি করেছিলেন এবং তাদের আদেশ দিয়েছিলেন, তোমরা অন্য কোন দেবতার পূজা করবে না বা তাদের উদ্দেশে বলিদান করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলের লোকদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন, “তোমরা অন্য মূর্ত্তিসমূহ পূজা করবে না, তাদের সম্মান দেখাবে না বা তাদের জন্য বলিদান করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাদের সঙ্গে ব্যবস্থা স্থাপন করবার দিন সদাপ্রভু এই আদেশ দিয়েছিলেন, “তোমরা অন্য কোন দেব দেবতার ভয় করবে না কিম্বা তাদের কাছে মাথা নীচু করবে না এবং তাদের সেবা করবে না বা তাদের উদ্দেশ্যে কিছু বলিদান করবে না।