2 Kings 17:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যিনি মহাপরাক্রম ও বাড়িয়ে দেওয়া বাহু দ্বারা মিসর দেশ থেকে তোমাদেরকে উঠিয়ে এনেছেন, তোমরা সেই মাবুদকেই ভয় করবে, তাঁরই কাছে সেজ্‌দা করবে ও তাঁরই উদ্দেশে কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই সদাপ্রভুরই আরাধনা তোমাদের করতে হবে, যিনি মহাশক্তি দেখিয়ে ও প্রসারিত হাত বাড়িয়ে দিয়ে তোমাদের মিশর থেকে বের করে এনেছিলেন। তাঁরই কাছে তোমরা মাথা নত করবে ও তাঁরই কাছে বলি উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যিনি মহা-পরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা মিসর দেশ হইতে তোমাদিগকে উঠাইয়া আনিয়াছেন, তোমরা সেই সদাপ্রভুকেই ভয় করিবে, তাঁহারই কাছে প্রণিপাত করিবে, ও তাঁহারই উদ্দেশে বলিদান করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যিনি মহা-পরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা মিসর দেশ হইতে তোমাদিগকে উঠাইয়া আনিয়াছেন, তোমরা সেই সদাপ্রভুকেই ভয় করিবে, তাঁহারই কাছে প্রণিপাত করিবে, ও তাঁহারই উদ্দেশে বলিদান করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভু, যিনি হাত বাড়িয়ে মহাশক্তিতে মিসর থেকে তোমাদের বের করে এনেছেন তোমরা তাঁরই উপাসনা করবে, তাঁর কাছেই মাথা নীচু করবে ও তাঁর উদ্দেশেই সব উৎসর্গ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদ, যিনি হাত বাড়িয়ে মহাশক্তিতে মিসর থেকে তোমাদের বের করে এনেছেন তোমরা তাঁরই এবাদত করবে, তাঁকে সেজদা করবে ও তাঁর উদ্দেশেই সব কোরবানী দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর! আমি মহা পরাক্রমে, বাহুবিস্তার করে মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি! তোমরা শুধু আমাকেই প্রণাম করবে, আমারই উদ্দেশে বলিদান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা শুধুমাত্র প্রভুকে, যে প্রভু ঈশ্বর তোমাদের মিশর থেকে উদ্ধার করেছিলেন, তাঁকেই অনুসরণ করবে| প্রভু তোমাদের উদ্ধার করার জন্য তাঁর ক্ষমতা প্রদর্শন করেছিলেন, তোমরা একমাত্র তাঁরই উপাসনা করবে এবং তাঁর উদ্দেশ্যে বলিদান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভু, যিনি মহাশক্তিতে মিশর থেকে তোমাদের বের করে এনেছেন তোমরা সেই একজনকেই সম্মান করবে, তাঁর কাছেই মাথা নীচু করবে ও তাঁর উদ্দেশ্যেই সব বলিদান দেবে।