2 Kings 17:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তোমাদের জন্য যেসব বিধি ও অনুশাসন এবং যে শরীয়ত ও হুকুম লিখে দিয়েছেন, সব সময় সেসব যত্নপূর্বক পালন করবে; অন্য দেবতাদের এবাদত করবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তোমাদের জন্য যেসব বিধি ও নিয়ম, তথা বিধান ও আদেশ লিখে রেখে গিয়েছেন, সেগুলি পালন করার জন্য তোমাদের সবসময় সতর্ক হয়ে থাকতেই হবে। অন্যান্য দেবদেবীর আরাধনা কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তোমাদের জন্য যে সকল বিধি ও শাসন এবং যে ব্যবস্থা ও আজ্ঞা লিখিয়া দিয়াছেন, সে সমস্ত সর্ব্বদা যত্নপূর্ব্বক পালন করিবে; অন্য দেবগণকে ভয় করিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তোমাদের জন্য যে সকল বিধি ও শাসন এবং যে ব্যবস্থা ও আজ্ঞা লিখিয়া দিয়াছেন, সেই সমস্ত সর্বদা যত্নপূর্বক পালন করিবে; অন্য দেবগণকে ভয় করিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যে সব নিয়ম, নির্দেশ, আইন ও আদেশ তোমাদের জন্য লিখে দিয়েছিলেন তা যত্নের সংগে পালন করবে। তোমরা দেব-দেবতার পূজা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যে সব নিয়ম, নির্দেশ, আইন ও হুকুম তোমাদের জন্য লিখে দিয়েছিলেন তা যত্নের সংগে পালন করবে। তোমরা দেব-দেবীর পূজা করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের যেসব নিখিত বিধান ও অনুশাসন দিয়েছি সর্বদা তাই মেনে চলবে। কখনও অন্য দেবতাদের পূজা করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই তাঁর নিয়ম, বিধি, শিক্ষা অনুসারে চলবে এবং সব সময় তিনি যে ভাবে বলেছেন সেই ভাবে জীবনযাপন করবে| অন্য দেবতাদের সম্মান কর না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যে সব বিধি, নির্দেশ, ব্যবস্থা ও আদেশ তোমাদের জন্য লিখে দিয়েছিলেন তা যত্নের সঙ্গে পালন করবে। তোমরা অন্য দেব দেবতার ভয় করবে না।