2 Kings 17:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আসেরিয়ার বাদশাহ্ হোসিয়ার চক্রান্ত জানতে পারলেন, কেননা তিনি মিসরের বাদশাহ্ সো এর কাছে দূতদেরকে প্রেরণ করেছিলেন এবং বছরের পর বছর যেমন করতেন, আসেরিয়ার বাদশাহ্র কাছে তেমনি উপঢৌকন আর পাঠালেন না; এজন্য আসেরিয়ার বাদশাহ্ তাঁকে রুদ্ধ করলেন, কারাগারে আটক করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আসিরিয়ার রাজা আবিষ্কার করলেন যে হোশেয় একজন বিশ্বাসঘাতক, কারণ তিনি মিশরের রাজা সো-র কাছে দূত পাঠালেন, এবং আগে যেমন বছরের পর বছর তিনি আসিরিয়ার রাজাকে রাজকর দিয়ে যেতেন, এখন তিনি আর তা দিচ্ছিলেন না। তাই শল্মনেষর তাঁকে অবরুদ্ধ করে জেলখানায় পুরে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অশূর-রাজ হোশেয়ের চক্রান্ত জানিতে পারিলেন, কেননা তিনি মিসরের সো রাজার নিকটে দূতগণকে প্রেরণ করিয়াছিলেন, এবং বৎসর বৎসর যেমন করিতেন, অশূর-রাজের কাছে তদ্রূপ উপঢৌকন আর পাঠাইলেন না; এই জন্য অশূর-রাজ তাহাকে রুদ্ধ করিলেন, কারাগারে বদ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অশূর-রাজ হোশেয়ের চক্রান্ত জানিতে পারিলেন, কেননা তিনি মিসরের সো রাজার নিকটে দূতগণকে প্রেরণ করিয়াছিলেন, এবং বৎসর বৎসর যেমন করিতেন, অশূর-রাজের কাছে তদ্রূপ উপঢৌকন আর পাঠাইলেন না; এই জন্য অশূর-রাজ তাঁহাকে রুদ্ধ করিলেন, কারাগারে বদ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আসিরিয়ার রাজা জানতে পারলেন যে, হোশেয় একজন বিশ্বাসঘাতক, কারণ তিনি মিসরের সো রাজার কাছে দূত পাঠিয়েছিলেন এবং আসিরিয়ার রাজাকে বছরের পর বছর যে কর্ দিয়ে আসছিলেন তা আর দিচ্ছেন না। সেইজন্য শল্মনেষর হোশেয়কে ধরে জেলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আশেরিয়ার বাদশাহ্ জানতে পারলেন যে, হোশেয় একজন বেঈমান, কারণ তিনি মিসরের বাদশাহ্ সোর কাছে দূত পাঠিয়েছিলেন এবং আশেরিয়ার বাদশাহ্কে বছরের পর বছর যে খাজনা দিয়ে আসছিলেন তা আর দিচ্ছেন না। সেইজন্য শালমানেসার হোশেয়কে ধরে জেলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু একবার তিনি মিশর রাজ সো-এর কাছে সাহায্য চেয়ে দূত পাঠান এবং আসিরিয়া সম্রাটকে দেয় বার্ষিক কর দেওয়া বন্ধ করে দেন। সম্রাট শালমানেসের তাঁর এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে হোশেয়কে বন্দী করে কারারুদ্ধ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু পরে তিনি মিশররাজ সোর কাছে সাহায্য চেয়ে পাঠিয়ে অশূররাজকে কর পাঠানো বন্ধ করে দিলেন| অশূররাজ, হোশেয়র এই চক্রান্তের কথা জানতে পেরে তাঁকে গ্রেপ্তার করে জেলে আটক করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অশূরের রাজা জানতে পারলেন যে, হোশেয় তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে, কারণ তিনি মিশরের সো রাজার কাছে দূত পাঠিয়েছিলেন এবং অশূরের রাজাকে প্রতি বছরে যে উপঢৌকন দিতেন তা আর পাঠালেন না। সুতরাং শল্মনেষর হোশেয়কে বন্দী করে জেলে দিলেন।