2 Kings 17:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সেই জাতিরা মাবুদকেও ভয় করছে এবং তাদের খোদাই-করা মূর্তির সেবাও করে আসছে; তাদের পূর্বপুরুষেরা যেরকম করতো, তাদের পুত্র পৌত্রেরাও আজ পর্যন্ত সেরকম করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি এইসব লোকজন সদাপ্রভুর আরাধনা করছিল, আবার তাদের প্রতিমাগুলিরও পুজো করছিল। আজও পর্যন্ত তাদের ছেলেমেয়ে ও নাতিপুতিরা তাদের পূর্বপুরুষদের মতোই এরকম করে চলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সেই জাতিগণ সদাপ্রভুকেও ভয় করিতেছে, এবং আপনাদের ক্ষোদিত প্রতিমার সেবাও করিয়া আসিতেছি; তাহাদের পিতৃপুরুষেরা যেরূপ করিত, তাহাদের পুত্র পৌত্রেরাও অদ্য পর্য্যন্ত সেইরূপ করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সেই জাতিগণ সদাপ্রভুকেও ভয় করিতেছে, এবং আপনাদের ক্ষোদিত প্রতিমার সেবাও করিয়া আসিতেছে; তাহাদের পিতৃপুরুষেরা যেরূপ করিত, তাহাদের পুত্র পৌত্রেরাও অদ্য পর্যন্ত সেইরূপ করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সদাপ্রভুর উপাসনাও করত আবার তাদের দেব-দেবতার পূজাও করত। আজও তাদের ছেলেমেয়ে ও নাতিপুতিরা তাদের পূর্বপুরুষদের মতই চলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মাবুদের এবাদতও করত আবার তাদের দেব-দেবীর পূজাও করত। আজও তাদের ছেলেমেয়ে ও নাতিপুতিরা তাদের পূর্বপুরুষদের মতই চলছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা পরমেশ্বর প্রভুর পূজা করত, আবার তাদের প্রতিমাপূজাও করত। তাদের বংশধরেরা আজও সেই প্রথাই অনুসরণ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এখন, অন্যান্য জাতির লোকরা প্রভুর প্রশংসা করে, কিন্তু তারা তাদের নিজেদের মূর্ত্তিও পূজা করে| আর পিতামহ-প্রপিতামহদের অনুসরণ করে তাদের ছেলেমেয়ে, নাতি-নাতনি, পূর্বপুরুষরা এখনও পর্যন্ত সে ভাবেই পূজা করে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সেই জাতিরা সদাপ্রভুর ভয়ও করত আবার তাদের খোদাই করা মূর্তির পূজাও করত। আজও তাদের ছেলেমেয়ে ও নাতিপুতিরা তাদের পূর্বপুরুষরা যা করেছিল সেই মতই করছে।