2 Kings 17:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আসেরিয়ার বাদশাহ্ সমস্ত দেশ আক্রমণ করলেন ও সামেরিয়াতে গিয়ে তিন বছর পর্যন্ত তা অবরোধ করে রইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসিরিয়ার রাজা গোটা দেশে সশস্ত্র আক্রমণ চালিয়েছিলেন, শমরিয়ার দিকে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন এবং তিন বছর নগরটি অবরুদ্ধ করে রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অশূর-রাজ সমস্ত দেশ আক্রমণ করিলেন, ও শমরিয়াতে গিয়া তিন বৎসর পর্য্যন্ত তাহা অবরোধ করিয়া রহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অশূর-রাজ সমস্ত দেশ আক্রমণ করিলেন, ও শমরিয়াতে গিয়া তিন বৎসর পর্যন্ত তাহা অবরোধ করিয়া রহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসিরিয়ার রাজা গোটা দেশটা আক্রমণ করে শমরিয়াতে গেলেন এবং তিন বছর ধরে সেটা ঘেরাও করে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশেরিয়ার বাদশাহ্ গোটা দেশটা আক্রমণ করে সামেরিয়াতে গেলেন এবং তিন বছর ধরে সেটা ঘেরাও করে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট শালমানেসের ইসরায়েল আক্রমণ করে তিন বছর অবরোধ করে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করতে করতে অশূররাজ শেষ পর্যন্ত শমরিয়ায় এসে পৌঁছান এবং শমরিয়ার বিরুদ্ধে তিনি টানা তিন বছর যুদ্ধ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অশূরের রাজা সমস্ত দেশটা আক্রমণ করে শমরিয়াতে গেলেন এবং তিন বছর ধরে সেটা ঘেরাও করে রাখলেন।