2 Kings 17:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হোসিয়ার নবম বছরে আসেরিয়ার বাদশাহ্‌ সামেরিয়া দখল করে ইসরাইলকে আসেরিয়া দেশ নিয়ে গেলেন এবং হলহে ও হাবোরে, গোষণের নদীতীরে ও মাদীয়দের নানা নগরে বসিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোশেয়ের রাজত্বকালের নবম বছরে আসিরিয়ার রাজা শমরিয়া দখল করে নিয়েছিলেন এবং ইস্রায়েলীদের বন্দি করে আসিরিয়ায় পাঠিয়ে দিলেন। হলহে, হাবোর নদীতীরের গোষণে এবং মাদীয়দের বিভিন্ন নগরে তিনি তাদের উপনিবেশ গড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হোশেয়ের নবম বৎসরে অশূর-রাজ শমরিয়া হস্তগত করিয়া ইস্রায়েলকে অশূরে লইয়া গেলেন, এবং হলহে ও হাবোরে গোষণের নদীতীরে ও মাদীয়দের নানা নগরে বসাইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হোশেয়ের নবম বৎসরে অশূর-রাজ শমরিয়া হস্তগত করিয়া ইস্রায়েলকে অশূরে লইয়া গেলেন, এবং হলহে ও হাবোরে, গোষণের নদীতীরে ও মাদীয়দের নানা নগরে বসাইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হোশেয়ের রাজত্বের নয় বছরের সময় আসিরিয়ার রাজা শমরিয়া দখল করে ইস্রায়েলীয়দের বন্দী করে আসিরিয়াতে নিয়ে গেলেন। তাদের তিনি হলহে, হাবোর নদীর ধারে গোষণ এলাকায় এবং মাদীয়দের শহরগুলোতে বাস করতে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হোশেয়ের রাজত্বের নয় বছরের সময় আশেরিয়ার বাদশাহ্‌ সামেরিয়া দখল করে বনি-ইসরাইলদের বন্দী করে আশেরিয়াতে নিয়ে গেলেন। তাদের তিনি হলহে, হাবোর নদীর ধারে গোষণ এলাকায় এবং মিডীয়দের শহরগুলোতে বাস করতে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর হোশেয়র রাজত্বের নবম বছরে আসিরিয়া সম্রাট শমরিয়া দখল করেন এবং ইসরায়েলীদের বন্দী করে আসিরিয়ায় নিয়ে যান। তাদের মধ্যে কিছু লোককে হালাহ্ নগরে কিছু লোককে গোশন প্রদেশের হাবোর নদীতীরে এবং কিছু লোককে মিদিয়া প্রদেশের নানা জনপদে বসতি করানো হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হোশেয়র ইস্রায়েল শাসনের নবম বছরে শমরিয়া দখল করেন| অশূররাজ বহু ইস্রায়েলীয়কে বন্দী করে তাদের অশূর দেশে নিয়ে গিয়েছিলেন| এই সমস্ত বন্দীদের তিনি হলহ, হাবোর ও গোষণ নদীর তীরে ও মাদীযদের বিভিন্ন শহরে বসবাসে বাধ্য করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হোশেয়ের রাজত্বের নয় বছর কালীন অশূরের রাজা শমরিয়াকে দখল করলেন এবং ইস্রায়েলীয়দের বন্দী করে অশূরে নিয়ে গেলেন। তাদের তিনি হলহে, গোষণের হাবোর নদীর ধারে এবং মাদীয়দের শহরগুলোতে বাস করতে দিলেন।