2 Kings 17:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর কারণ এই— বনি-ইসরাইলদের আল্লাহ্‌ মাবুদ, যিনি তাদেরকে মিসর দেশ থেকে, মিসরের বাদশাহ্‌ ফেরাউনের অধীনতা থেকে, বের করে এনেছিলেন, তাঁর বিরুদ্ধে তারা গুনাহ্‌ করেছিল ও অন্য দেবতাদেরকে ভয় করতো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি ইস্রায়েলীদের মিশর থেকে, ও মিশরের রাজা ফরৌণের অধীনতা থেকে মুক্ত করে এনেছিলেন, তাদের ঈশ্বর সেই সদাপ্রভুর বিরুদ্ধে যেহেতু তারা পাপ করল, তাই এসব ঘটনা ঘটেছিল। তারা অন্যান্য দেবতাদের পুজো করল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার কারণ এই; ইস্রায়েল-সন্তানগণের ঈশ্বর সদাপ্রভু, যিনি তাহাদিগকে মিসর দেশ হইতে, মিসরের ফরৌণ রাজার হস্তের অধীনতা হইতে, বাহির করিয়া আনিয়াছিলেন, তাঁহার বিরুদ্ধে তাহারা পাপ করিয়াছিল ও অন্য দেবগণকে ভয় করিত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার কারণ এই; ইস্রায়েল-সন্তানগণের ঈশ্বর সদাপ্রভু, যিনি তাহাদিগকে মিসর দেশ হইতে, মিসরের ফরৌণ রাজার হস্তের অধীনতা হইতে, বাহির করিয়া আনিয়াছিলেন, তাঁহার বিরুদ্ধে তাহারা পাপ করিয়াছিল ও অন্য দেবগণকে ভয় করিত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব ঘটেছিল, কারণ যিনি মিসর থেকে, মিসরের রাজা ফরৌণের অধীনতা থেকে তাদের বের করে এনেছিলেন ইস্রায়েলীয়েরা তাদের সেই ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছিল। তারা দেব-দেবতার পূজা করত এবং যে সব জাতিকে সদাপ্রভু তাদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাদের মত চলাফেরা করত। এছাড়া ইস্রায়েলের রাজারা যে সব রীতিনীতি চালু করেছিলেন তারা সেইভাবেই চলত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব ঘটেছিল, কারণ যিনি মিসর থেকে, মিসরের বাদশাহ্‌ ফেরাউনের অধীনতা থেকে তাদের বের করে এনেছিলেন বনি-ইসরাইলরা তাদের সেই মাবুদ আল্লাহ্‌র বিরুদ্ধে গুনাহ্‌ করেছিল। তারা দেব-দেবীর পূজা করত এবং যে সব জাতিকে মাবুদ তাদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাদের মত চলাফেরা করত। এছাড়া ইসরাইলের বাদশাহ্‌রা যে সব রীতিনীতি চালু করেছিলেন তারা সেইভাবেই চলত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমরিয়ার পতনের কারণ: ইসরায়েলীরা তাদের আরাধ্য প্রভু পরমেশ্বর, যিনি তাদের মিশররাজের হাত থেকে উদ্ধার করে মিশর থেকে বার করে এনেছিলেন, তাঁর বিরুদ্ধে পাপ করেছিল। তারা অন্যান্য দেবতার পূজা করত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা তাদের প্রভু ঈশ্বরের বিরুদ্ধে পাপাচরণ করেছিল বলেই এ ঘটনা ঘটেছিল| অথচ প্রভুই তাদের মিশর থেকে উদ্ধার করেছিলেন, মিশরের ফরৌণের হাত থেকে রক্ষা করেছিলেন! কিন্তু তারপরেও, ইস্রায়েলীয়রা বিভিন্ন মূর্ত্তির পূজা শুরু করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব ঘটনা ঘটেছিল, কারণ যিনি মিশর থেকে, মিশরের রাজা ফরৌণের শাসন থেকে তাদের বের করে এনেছিলেন ইস্রায়েলীয়েরা তাদের সেই ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছিল। সেই লোকেরা অন্য দেব দেবতার পূজা করত