2 Kings 18:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিন বছর পরে আসেরিয়েরা তা অধিকার করলো; হিষ্কিয় বাদশাহ্‌র ষষ্ঠ বছরে ও ইসরাইলের বাদশাহ্‌ হোসিয়ার নবম বছরে সামেরিয়া অন্যের অধিকারে চলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিন বছর পর আসিরিয়ার সৈন্যসামন্তরা সেটি দখল করে নিয়েছিল। অতএব হিষ্কিয়ের রাজত্বকালের ষষ্ঠ বছরে, অর্থাৎ ইস্রায়েলের রাজা হোশেয়ের রাজত্বকালের নবম বছরে শমরিয়া তাদের নিয়ন্ত্রণে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিন বৎসর পরে অশূরীয়েরা তাহা হস্তগত করিল; হিষ্কিয় রাজার ষষ্ঠ বৎসরে, ও ইস্রায়েল-রাজ হোশেয়ের নবম বৎসরে শমরিয়া পরহস্তগত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিন বৎসর পরে অশূরীয়েরা তাহা হস্তগত করিল; হিষ্কিয় রাজার ষষ্ঠ বৎসরে ও ইস্রায়েল-রাজ হোশেয়ের নবম বৎসরে শমরিয়া পরহস্তগত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিন বছর ঘেরাও করে রাখবার পর হিষ্কিয়ের রাজত্বের ষষ্ঠ বছরে আর ইস্রায়েলের রাজা হোশেয়ের রাজত্বের নবম বছরে আসিরিয়েরা শমরিয়া দখল করে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিন বছর ঘেরাও করে রাখবার পর হিষ্কিয়ের রাজত্বের ষষ্ঠ বছরে আর ইসরাইলের বাদশাহ্‌ হোশেয়ের রাজত্বের নবম বছরে আশেরিয়রা সামেরিয়া দখল করে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিন বছর অবরোধের পর শমরিয়ার পতন হয় হিষ্কিয়ের রাজত্বের ষষ্ঠ বছর এবং হোশেয়র রাজত্বের নবম বছরে এই ঘটনা ঘটে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং তৃতীয় বছরে অশূররাজ শলমনেষর শমরিয়া দখল করেন| হিষ্কিয়র যিহূদায় শাসনের ষষ্ঠ বছরে এবং হোশিযর ইস্রায়েলে শাসনের নবম বছরে শমরিয়া অশূররাজের পদানত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তিন বছর পরে অশূরের লোকেরা তা অধিকার করল, হিষ্কিয়ের রাজত্বের ষষ্ঠ বছরে আর ইস্রায়েলের রাজা হোশেয়ের রাজত্বের নবম বছরে শমরীয়কে দখল বা অধিকার করে নেওয়া হয়।