2 Kings 18:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর কারণ এই, তারা তাদের আল্লাহ্‌ মাবুদের মান্য করতো না; বরং তাঁর নিয়ম অর্থাৎ মাবুদের গোলাম মূসার সমস্ত হুকুম লঙ্ঘন করতো, তা শুনত না, পালনও করতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হয়ে থাকেনি বলেই এই ঘটনা ঘটেছিল, বরং তারা তাঁর সেইসব পবিত্র নিয়ম লঙ্ঘন করল, যেগুলি সদাপ্রভুর দাস মোশি তাদের পালন করার আদেশ দিলেন। তারা না সেইসব আদেশে কান দিয়েছিল, না সেগুলি পালন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার কারণ এই, তাহারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য মানিত না; বরং তাঁহার নিয়ম অর্থাৎ সদাপ্রভুর দাস মোশির সমস্ত আজ্ঞা লঙ্ঘন করিত, তাহা শুনিতও না, পালন করিতও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার কারণ এই, তাহারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য মানিত না; বরং তাঁহার নিয়ম অর্থাৎ সদাপ্রভুর দাস মোশির সমস্ত আজ্ঞা লঙ্ঘন করিত, তাহা শুনিতও না, পালন করিতও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব ঘটেছিল, কারণ তাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য তারা পালন করে নি, বরং তাঁর ব্যবস্থা, অর্থাৎ সদাপ্রভুর দাস মোশির সমস্ত আদেশ তারা অমান্য করেছিল। সেই সব আদেশের কথায় তারা কান দেয় নি এবং তা পালনও করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব ঘটেছিল, কারণ তাদের মাবুদ আল্লাহ্‌র কালাম তারা পালন করে নি, বরং তাঁর ব্যবস্থা, অর্থাৎ মাবুদের গোলাম মূসার সমস্ত হুকুম তারা অমান্য করেছিল। সেই সব হুকুমের কথায় তারা কান দেয় নি এবং তা পালনও করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের অবাধ্য হয়েছিল, তিনি তাদের সাথে সন্ধির যে চুক্তি করেছিলেন, তারা সেই চুক্তিভঙ্গ করেছিল এবং প্রভু তাঁর দাস মোশিকে যে বিধান দিয়েছিলেন, তা তারা লঙ্ঘন করেছিল। প্রভুর কথা পালন তো দূরের কথা, শোনেও নি। এই জন্যই শমরিয়ার পতন হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা তাদের প্রভু ঈশ্বরের প্রতি অবজ্ঞা প্রদর্শন করায় এবং প্রভুর সঙ্গে তাদের চুক্তি ভঙ্গ করার জন্যই এ ঘটনা ঘটেছিল| প্রভুর দাস মোশি যে আদেশগুলি দিয়েছিলেন বা ইস্রায়েলীয়দের যে নীতি-শিক্ষা দিয়েছিলেন, তা তারা পালন না করার জন্যই এই দুর্যোগ ঘনিয়ে আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি এই সব করেছিলেন, কারণ তাদের নিজেদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য তারা মেনে চলে নি, বরং তাঁর ব্যবস্থা, অর্থাৎ সদাপ্রভুর দাস মোশির সমস্ত আদেশ তারা অমান্য করত। সেই সব আদেশের কথা তারা শুনতও না এবং তা পালন করতে অস্বীকার করেছিল।