2 Kings 18:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রব্শাকি দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে ইহুদী ভাষায় বলতে লাগলেন, তোমরা বাদশাহ্দের বাদশাহ্ আসেরিয়ার বাদশাহ্র কথা শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপরে সেই সৈন্যাধ্যক্ষ দাঁড়িয়ে জোরে জোরে হিব্রু ভাষায় বলতে লাগলেন, “তোমরা মহান রাজাধিরাজ, আসিরীয় রাজার কথা শোনো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রব্শাকি দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে যিহূদী ভাষায় বলিতে লাগিলেন, তোমরা রাজাধিরাজ অশূর-রাজের কথা শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রব্শাকি দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে যিহূদী ভাষায় বলিতে লাগিলেন, তোমরা রাজাধিরাজ অশূর-রাজের কথা শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর রব্শাকি দাঁড়িয়ে জোরে জোরে ইব্রীয় ভাষায় বললেন, “তোমরা মহান রাজার, অর্থাৎ আসিরিয়ার রাজার কথা শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর রব্শাকি দাঁড়িয়ে জোরে জোরে হিব্রু ভাষায় বললেন, “তোমরা মহান বাদশাহ্র, অর্থাৎ আশেরিয়ার বাদশাহ্র কথা শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই সেনাপতি উঠে দাঁড়িয়ে চিৎকার করে হিব্রু ভাষায় বলতে লাগলেন, আসিরিয়ার মহান সম্রাট তোমাদের কি বলেছেন, শোন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর এই সেনাপতি উঁচু গলায় ইহুদীদের ভাষায় বললেন, “মহামান্য অশূররাজের বলে পাঠানো এই কথাগুলো মন দিয়ে শোন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর রব্শাকি দাঁড়িয়ে জোরে জোরে ইব্রীয় ভাষায় বললেন, “তোমরা মহান রাজা অশূর রাজার কথা শোন।