2 Kings 18:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হিষ্কিয় তাঁর পূর্বপুরুষ দাউদের মতই মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য তা-ই করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্কিয় তাঁর পূর্বপুরুষ দাউদের মতোই সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ঠিক, তাই করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিষ্কিয় আপন পিতৃপুরুষ দায়ূদের সমস্ত কার্য্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহাই করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিষ্কিয় আপন পিতৃপুরুষ দায়ূদের সমস্ত কার্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্কিয় তাঁর পূর্বপুরুষ দায়ূদের মতই সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্কিয় তাঁর পূর্বপুরুষ দাউদের মতই মাবুদের চোখে যা ভাল তা-ই করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিষ্কিয় তাঁর পূর্বপুরুষ দাউদের দৃষ্টান্ত অনুসরণ করে প্রভু পরমেশ্বরের প্রীতিজনক কাজ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর পূর্বপুরুষ দায়ুদের মতোই হিষ্কিয় প্রভুর নির্দেশিত পথে জীবন কাটিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিষ্কিয় তাঁর পূর্বপুরুষ দায়ূদের সব কাজের মতই সদাপ্রভুর চোখে যা ঠিক তিনি তাই করতেন।