2 Kings 18:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হিষ্কিয় এই কথা বলে মাবুদের উপর তোমাদের বিশ্বাস না জন্মায় যে, মাবুদ আমাদেরকে নিশ্চয়ই উদ্ধার করবেন, এই নগর কখনও আসেরিয়ার বাদশাহ্র অধিকারে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্কিয় তোমাদের এই কথা বলে যেন বিশ্বাস না জন্মায় যে, ‘সদাপ্রভু অবশ্যই আমাদের উদ্ধার করবেন; এই নগর আসিরিয়ার রাজার হাতে সমর্পিত হবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হিষ্কিয় এই কথা বলিয়া সদাপ্রভুতে তোমাদের বিশ্বাস না জন্মাউক যে, সদাপ্রভু আমাদিগকে নিশ্চয়ই উদ্ধার করিবেন, এই নগর কখনও অশূর-রাজের হস্তগত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হিষ্কিয় এই কথা বলিয়া সদাপ্রভুতে তোমাদের বিশ্বাস না জন্মাউক যে, সদাপ্রভু আমাদিগকে নিশ্চয়ই উদ্ধার করিবেন, এই নগর কখনও অশূর-রাজের হস্তগত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্কিয় যেন এই কথা বলে সদাপ্রভুর উপর তোমাদের বিশ্বাস না জন্মায় যে, ‘সদাপ্রভু নিশ্চয়ই আমাদের উদ্ধার করবেন; এই শহর আসিরিয়ার রাজার হাতে তুলে দেওয়া হবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্কিয় যেন এই কথা বলে মাবুদের উপর তোমাদের বিশ্বাস না জন্মায় যে, ‘মাবুদ নিশ্চয়ই আমাদের উদ্ধার করবেন; এই শহর আশেরিয়ার বাদশাহ্র হাতে তুলে দেওয়া হবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কথায় বিশ্বাস করে তোমরা প্রভু পরমেশ্বরের উপর নির্ভর করো না, মনে করো না যে তিনি তোমাদের রক্ষা করবেন এবং আসিরিয়ার সম্রাটের হাত থেকে এই নগরকে বাঁচাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয়র কথা মেনো না এবং প্রভুর ওপরেও ভরসা করো না| হিষ্কিয় বলে, ‘প্রভু আমাদের রক্ষা করবেন! অশূররাজ এই শহর দখল করতে পারবে না!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হিষ্কিয় যেন এই কথা বলে সদাপ্রভুর উপর তোমাদের বিশ্বাস না জন্মায় যে, ‘সদাপ্রভু অবশ্যই আমাদের উদ্ধার করবেন; এই শহর অশূর রাজার হাতে তুলে দেবেন না।’