2 Kings 18:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা হিষ্কিয়ের কথা শুনবে না; কেননা আসেরিয়ার বাদশাহ্‌ এই কথা বলেন, তোমরা আমার সঙ্গে সন্ধি কর, বের হয়ে আমার কাছে এসো; তোমরা প্রত্যেক জন যার যার আঙ্গুর ফল ও ডুমুরফল ভোজন কর এবং নিজ নিজ কূপের পানি পান কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা হিষ্কিয়ের কথা শুনবে না। আসিরীয় রাজা এই কথা বলেন: আমার সঙ্গে সন্ধিচুক্তি করে তোমরা আমার কাছে বেরিয়ে এসো। তাহলে তোমরা তখন প্রত্যেকে নিজের নিজের আঙুর ও ডুমুর গাছ থেকে ফল পেড়ে খাবে ও নিজের নিজের কুয়ো থেকে জলপান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা হিষ্কিয়ের কথা শুনিও না; কেননা অশূর-রাজ এই কথা কহেন, তোমরা আমার সঙ্গে সন্ধি কর, বাহির হইয়া আমার কাছে আইস; তোমরা প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষাফল ও ডুমুরফল ভোজন কর, এবং আপন আপন কূপের জল পান কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা হিষ্কিয়ের কথা শুনিও না; কেননা অশূর-রাজ এই কথা কহেন, তোমরা আমার সঙ্গে সন্ধি কর, বাহির হইয়া আমার কাছে আইস; তোমরা প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষাফল ও ডুমুরফল ভোজন কর, এবং আপন আপন কূপের জল পান কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা হিষ্কিয়ের কথা শুনো না। আসিরিয়ার রাজা বলছেন, ‘তোমরা আমার সংগে সন্ধি কর এবং বের হয়ে আমার কাছে এস। তাহলে তোমরা প্রত্যেকে তার নিজের আংগুর ও ডুমুর গাছ থেকে ফল আর নিজের কূয়া থেকে জল খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা হিষ্কিয়ের কথা শুনো না। আশেরিয়ার বাদশাহ্‌ বলছেন, ‘তোমরা আমার সংগে সন্ধি কর এবং বের হয়ে আমার কাছে এস। তাহলে তোমরা প্রত্যেকে তার নিজের আংগুর ও ডুমুর গাছ থেকে ফল আর নিজের কূয়া থেকে পানি খেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিষ্কিয়ের কথা তোমরা শুনো না। কারণ আসরীয় সম্রাট বলেছেন, তোমরা বেরিয়ে এস! আমার কাছে আত্মসমর্পণ কর। তাহলে যতদিন না আমি এসে তোমাদের এই দেশের মতই আর একটি দেশে তোমাদের নিয়ে যাই, যে দেশ শস্য ও সুরার দেশ, রুটি ও দ্রাক্ষা ফলের দেশ, মধু ও জলপাই বনের দেশ, ততদিন তোমরা নিজেদের আঙুর ক্ষেতের আঙুর ও ডুমুর গাছের ডুমুর ভোগ করতে পারবে। নিজেদের কুয়োর জলও খেকে পারবে। আমার আদেশ যদি পালন কর, তাহলে তোমরা বাঁচবে, মরবে না। হিষ্কিয়ের কথায় ভুলে তোমরা কখনও বিশ্বাস করো না যে প্রভু পরমেশ্বর তোমাদের রক্ষা করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু হিষ্কিয়র কথা শুনো না! ‘অশূররাজ বলে পাঠিয়েছেন; আমার সঙ্গে সন্ধি স্থাপন করো| আমার আনুগত্য স্বীকার করলে তোমরা তোমাদের নিজেদের ক্ষেতের ফসল, বাড়ির কুঁয়োর জল খেতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা হিষ্কিয়ের কথা শুনো না। কারণ অশূরের রাজা এই কথা বলেছেন যে, ‘আমার সঙ্গে তোমরা সন্ধি কর এবং বের হয়ে আমার কাছে এস। তখন তোমরা প্রত্যেকে তার নিজের আঙুর ও ডুমুর গাছের ফল খেতে পারবে এবং নিজের কুয়ো থেকে জল পান করতে পারবে।