2 Kings 18:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লোকেরা নীরব হয়ে থাকলো, তাঁর একটা কথারও জবাবে কিছু বললো না, কারণ বাদশাহ্‌র এই হুকুম ছিল যে, তাকে কোন জবাব দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা কিন্তু নীরব রইল। প্রত্যুত্তরে তারা কিছুই বলল না, কারণ রাজা আদেশ দিয়েছিলেন, “ওর কথার কোনো উত্তর দিয়ো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু লোকেরা নীরব হইয়া থাকিল, তাঁহার এক কথারও উত্তর করিল না, কারণ রাজার এই আজ্ঞা ছিল যে, তাহাকে উত্তর দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু লোকেরা নীরব হইয়া থাকিল, তাঁহার এক কথারও উত্তর করিল না, কারণ রাজার এই আজ্ঞা ছিল যে, তাহাকে উত্তর দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু লোকেরা চুপ করে রইল, কোন উত্তর দিল না, কারণ রাজা হিষ্কিয় কোন উত্তর দিতে তাদের নিষেধ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু লোকেরা চুপ করে রইল, কোন জবাব দিল না, কারণ বাদশাহ্‌ হিষ্কিয় কোন জবাব দিতে তাদের নিষেধ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হিষ্কিয়ের পূর্ব নির্দেশ অনুযায়ী লোকেরা চুপ করে রইল। একটা কথাও বলল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু একথা শুনেও লোকরা নিশ্চুপ হয়ে থাকল| তাঁরা একটা কথাও উচ্চারণ করল না কারণ মহারাজ হিষ্কিয় তাদের বলে দিয়েছিলেন, “ওর সঙ্গে তোমরা কোন কথা বলো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু লোকেরা চুপ করে রইল, কোন উত্তর দিল না, কারণ রাজা কোন উত্তর না দেওয়ার তাদের আদেশ করেছিলেন।