2 Kings 18:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ইসরাইলের আল্লাহ্ মাবুদের উপর নির্ভর করতেন; আর তাঁর পরে এহুদার বাদশাহ্দের মধ্যে কেউ তাঁর তুল্য হন নি, তাঁর আগেও ছিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্কিয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করলেন। যিহূদার রাজাদের মধ্যে কেউ তাঁর মতো হননি, না তাঁর আগে, না তাঁর পরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করিতেন; আর তাঁহার পরে যিহূদার রাজগণের মধ্যে কেহ তাঁহার তুল্য হন নাই, তাঁহার পূর্ব্বেও ছিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করিতেন; আর তাঁহার পরে যিহূদার রাজগণের মধ্যে কেহ তাঁহার তুল্য হন নাই, তাঁহার পূর্বেও ছিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্কিয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করতেন। তাঁর আগে বা পরে যিহূদার রাজাদের মধ্যে তাঁর মত আর কেউ ছিলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্কিয় ইসরাইলের মাবুদ আল্লাহ্র উপর ভরসা করতেন। তাঁর আগে বা পরে এহুদার বাদশাহ্দের মধ্যে তাঁর মত আর কেউ ছিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের প্রভু পরমেশ্বরের উপরেই ছিল রাজা হিষ্কিয়ের অটল বিশ্বাস ও আস্থা। যিহুদীয়ার তাঁর মত রাজা আর কখনও হয় নি, তাঁর আগেও না, পরেও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের ওপর হিষ্কিয়র সম্পূর্ণ আস্থা ছিল| হিষ্কিয়র আগে বা পরে যিহূদার কোন রাজাই তাঁর মত ছিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিষ্কিয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করতেন। সুতরাং তাঁর পরে যিহূদার রাজাদের মধ্যে তাঁর মত আর কেউ ছিলেন না, তাঁর আগেও ছিল না।