2 Kings 18:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক মাবুদের প্রতি তিনি আসক্ত ছিলেন, তাঁকে অনুসরণ করা থেকে বিরত হলেন না, বরং মাবুদ মূসাকে যেসব হুকুম দিয়েছিলেন, সেই সমস্ত পালন করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সদাপ্রভুকে আঁকড়ে ধরেছিলেন এবং তাঁর পথে চলা বন্ধ করেননি; সদাপ্রভু মোশিকে যেসব আদেশ দিলেন, তিনি সেগুলি পালন করে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক তিনি সদাপ্রভুতে আসক্ত ছিলেন, তাঁহার পশ্চাদগমন হইতে ফিরিলেন না, বরং সদাপ্রভু মোশিকে যে সকল আজ্ঞা দিয়াছিলেন, যে সমস্ত পালন করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক তিনি সদাপ্রভুতে আসক্ত ছিলেন, তাঁহার পশ্চাদ্‌গমন হইতে ফিরিলেন না, বরং সদাপ্রভু মোশিকে যে সকল আজ্ঞা দিয়াছিলেন, সেই সমস্ত পালন করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুকে তিনি আঁকড়ে ধরে রেখেছিলেন এবং সব সময় তাঁর পথেই চলতেন। সদাপ্রভু মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন তা তিনি পালন করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদকে তিনি আঁকড়ে ধরে রেখেছিলেন এবং সব সময় তাঁর পথেই চলতেন। মাবুদ মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন তা তিনি পালন করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি প্রভুর অনুগত ছিলেন, কখনও তাঁর অবাধ্য হন নি। মোশিকে প্রভু যে সমস্ত বিধি ব্যবস্থা ও অনুশাসন দিয়েছিলেন, সব তিনি সযত্নে পালন করে চলতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয় সম্পূর্ণরূপে প্রভুর অনুগত ছিলেন এবং তিনি সব সময়ই প্রভুকে অনুসরণ করে চলেছিলেন| তিনি মোশিকে দেওয়া প্রভুর আদেশগুলো মেনে চলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেজন্য তিনি সদাপ্রভুকে আঁকড়ে ধরে রেখেছিলেন। তাঁর পথ থেকে তিনি ফিরলেন না বরং সদাপ্রভু মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন সেগুলি সব তিনি পালন করতেন।