2 Kings 18:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি গাজা ও তার সীমা পর্যন্ত, প্রহরীদের উঁচু পাহারা-ঘর থেকে প্রাচীরবেষ্টিত নগর পর্যন্ত, ফিলিস্তিনীদের আক্রমণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাজা ও সেখানকার সব এলাকা জুড়ে নজরমিনার থেকে শুরু করে সুরক্ষিত নগর পর্যন্ত, সর্বত্র তিনি ফিলিস্তিনীদের পরাজিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ঘসা ও তাহার সীমা পর্য্যন্ত, প্রহরীদের উচ্চ গৃহ অবধি প্রাচীর-বেষ্টিত নগর পর্য্যন্ত, পলেষ্টীয়দিগকে আঘাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ঘসা ও তাহার সীমা পর্যন্ত, প্রহরীদের উচ্চ গৃহ অবধি প্রাচীরবেষ্টিত নগর পর্যন্ত, পলেষ্টীয়দিগকে আঘাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাজা ও তার সব এলাকার মধ্যে যে সব জায়গায় পলেষ্টীয়েরা বাস করত তিনি তাদের আক্রমণ করে হারিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাজা ও তার সব এলাকার মধ্যে যে সব জায়গায় ফিলিস্তিনীরা বাস করত তিনি তাদের আক্রমণ করে হারিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীদের দেশ আক্রমণ করে গাজা ও তার পাশ্ববর্তী এলাকাসহ ছোট্ট গ্রাম থেকে শুরু করে বড় নগর পর্যন্ত তিনি দখল করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি ঘসা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ছোট বড় সমস্ত পলেষ্টীয় শহরগুলোকে যুদ্ধে পরাজিত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ঘসা (গাজা) ও তার সীমানা, চৌকি দেওয়ার উঁচু ঘর থেকে উঁচু দেওয়াল বিশিষ্ট শহর পর্যন্ত এবং পলেষ্টীয়দের তিনি আক্রমণ করলেন।