2 Kings 19:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়কে এই কথা বলবে, তোমার বিশ্বাস-ভূমি আল্লাহ্‌ এই কথা বলে তোমার ভ্রান্তি যেন না জন্মান যে, জেরুশালেম আসেরিয়ার বাদশাহ্‌র হাতে তুলে দেওয়া হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যিহূদার রাজা হিষ্কিয়কে গিয়ে বলো: যে দেবতার উপর আপনি নির্ভর করে আছেন, তিনি যেন এই কথা বলে আপনাকে না ঠকান যে, ‘আসিরিয়ার রাজার হাতে জেরুশালেমকে সমর্পণ করা হবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বলিলেন, তোমরা যিহূদা-রাজ হিষ্কিয়কে এই কথা বলিবে, তোমার বিশ্বাস-ভূমি ঈশ্বর এই বলিয়া তোমার ভ্রান্তি না জন্মাউন যে, যিরূশালেম অশূর-রাজের হস্তে সমর্পিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যিহূদা-রাজ হিষ্কিয়কে এই কথা বলিবে, তোমার বিশ্বাস-ভূমি ঈশ্বর এই বলিয়া তোমার ভ্রান্তি না জন্মাউন যে, যিরূশালেম অশূর-রাজের হস্তে সমর্পিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা যিহূদার রাজা হিষ্কিয়কে বলবে, ‘তুমি যাঁর উপর নির্ভর করে আছ সেই ঈশ্বর বলেছেন যে, আসিরিয়ার রাজার হাতে যিরূশালেমকে তুলে দেওয়া হবে না। তাঁর সেই ছলনার কথায় তুমি ভুল কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়কে বলবে, ‘তুমি যাঁর উপর ভরসা করে আছ সেই আল্লাহ্‌ বলেছেন যে, আশেরিয়ার বাদশাহ্‌র হাতে জেরুজালেমকে তুলে দেওয়া হবে না। তাঁর সেই ছলনার কথায় তুমি ভুল কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই মর্মে চিঠি লিখলেনঃ আসিরীয় সম্রাটকে জেরুশালেম অধিকার করতে দেওয়া হবে না, আপনাদের কাছে ঈশ্বরের দেওয়া এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে আপনারা ভ্রান্ত হবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদা-রাজা হিষ্কিয় সমীপেষু, ‘আপনাদের ঈশ্বরের দ্বারা প্রতারিত হয়ে যদি আস্থা রাখেন অশূর-রাজ জেরুশালেমকে পদানত করতে পারবেন না! তাহলে ভুল করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমরা যিহূদার রাজা হিষ্কিয়কে বলবে, তুমি যাঁকে বিশ্বাস কর সেই ঈশ্বর এইরকম বলে তোমাদের প্রতারণা না করুক যে, রাজা অশূরের হাতে যিরূশালেমকে দেওয়া হবে না।