2 Kings 19:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পূর্বপুরুষেরা যেসব জাতিকে বিনষ্ট করেছেন— গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসর-নিবাসী আদন-সন্তানেরা— তাদের দেবতারা কি তাদেরকে উদ্ধার করেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওইসব জাতির দেশগুলি, যাদের আমার পিতৃপুরুষেরা ধ্বংস করেছিলেন, কেউ কি তাদের উদ্ধার করতে পেরেছে—অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ ও তেল-অৎসরে বসবাসকারী এদনের লোকেদের দেবতারা?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন—গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃশর-নিবাসী এদন-সন্তানগণ— তাহাদের দেবগণ কি তাহাদিগকে উদ্ধার করিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন- গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃশর-নিবাসী এদন-সন্তানগণ- তাহাদের দেবগণ কি তাহাদিগকে উদ্ধার করিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার পূর্বপুরুষেরা যে সব জাতিকে ধ্বংস করেছেন তাদের দেবতারা, অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসরে বাসকারী এদনের লোকদের দেবতারা কি তাদের রক্ষা করেছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার পূর্বপুরুষেরা যে সব জাতিকে ধ্বংস করেছেন তাদের দেবতারা, অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসরে বাসকারী আদনের লোকদের দেবতারা কি তাদের রক্ষা করেছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গোশন, হারোণ, রেষেক এবং তেলাসার নিবাসী বেথ-এদেনের লোকদের যখন পূর্বপুরুষেরা ধ্বংস করেছিলেন,তখন তাদের দেবতারা কি তাদের রক্ষা করতে পেরেছিল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত জাতির দেবতা তাঁদের নিজেদের লোকদের বাঁচাতে পারেন নি| আমার পূর্বপুরুষরা, গোষণ, হারণ, রেত্সফ, তলঃশর এদোনের লোকরা এদের সবাইকেই ধ্বংস করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার পূর্বপুরুষেরা যে সব জাতিকে ধ্বংস করেছেন তাদের দেবতারা, অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসরে বাসকারী এদনের লোকদের দেবতারা কি তাদের রক্ষা করেছে?