2 Kings 19:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হিষ্কিয় মাবুদের সম্মুখে মুনাজাত করে বললেন, হে মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, কারুবীদ্বয়ে আসীন, তুমি, কেবলমাত্র তুমিই দুনিয়ার সমস্ত রাজ্যের আল্লাহ্‌; তুমিই আসমান ও দুনিয়া নির্মাণ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর হিষ্কিয় এই বলে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন: “দুই করূবের মাঝে বিরাজমান হে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, একমাত্র তুমিই পৃথিবীর সব রাজ্যের ঈশ্বর। তুমিই আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হিষ্কিয় সদাপ্রভুর সম্মুখে প্রার্থনা করিলেন, কহিলেন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, করূবদ্বয়ে আসীন, তুমি, কেবলমাত্র তুমিই পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর; তুমিই আকাশমণ্ডল ও পৃথিবী নির্ম্মাণ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হিষ্কিয় সদাপ্রভুর সম্মুখে প্রার্থনা করিলেন, কহিলেন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, করূবদ্বয়ে আসীন, তুমি, কেবলমাত্র তুমিই পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর; তুমিই আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্কিয় সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন, “দুই করূবের মাঝখানে থাকা হে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, তুমি, একমাত্র তুমিই পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর। তুমি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্কিয় মাবুদের কাছে এই মুনাজাত করলেন, “দুই কারুবীর মাঝখানে থাকা হে ইসরাইলের মাবুদ আল্লাহ্‌, তুমি, একমাত্র তুমিই দুনিয়ার সমস্ত রাজ্যের আল্লাহ্‌। তুমি আসমান ও জমীন সৃষ্টি করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং প্রার্থনা করলেন, হে প্রভু,ইসরায়েলের ঈশ্বর, তুমি করূব দ্বয়ের মাঝে আসীন। একমাত্র তুমিই জগতের সমস্ত রাজ্যের অধীশ্বর। তুমিই স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তিনি প্রভুর কাছে প্রার্থনা করে বললেন, “প্রভু করূব দূতদের মধ্যে আসীন ইস্রায়েলের ঈশ্বর আপনি এই পৃথিবীর সমস্ত ভূ-ভাগ, সমস্ত দেশেরই নিয়ামক| স্বর্গ ও পৃথিবী আপনারই হাতে গড়া|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিষ্কিয় সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন এবং বললেন, “বাহিনীগনের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, করূবের মাঝে অবস্থিত হে সদাপ্রভু, তুমিই একমাত্র পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর। তুমি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছ।