2 Kings 19:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, কান দাও, শোন; হে মাবুদ, চোখ খুলে করে দেখ; জীবন্ত আল্লাহ্কে টিট্কারি দেবার জন্য সন্হেরীব যেসব কথা বলে পাঠিয়েছে, তা শুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তুমি কর্ণপাত করো ও শোনো; হে সদাপ্রভু, তুমি তোমার দৃষ্টি উন্মোচন করো ও দেখো; জীবন্ত ঈশ্বরকে অপমান করে সন্হেরীব যেসব কথা বলেছে, তা তুমি শ্রবণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, কর্ণপাত করিয়া শুন; হে সদাপ্রভু, চক্ষু উন্মীলন করিয়া দেখ; জীবন্ত ঈশ্বরকে টিট্কারি দিবার জন্য সন্হেরীব যে সকল কথা বলিয়া পাঠাইয়াছে, তাহা শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, কর্ণপাত করিয়া শুন; হে সদাপ্রভু, চক্ষু উন্মীলন করিয়া দেখ; জীবন্ত ঈশ্বরকে টিট্কারি দিবার জন্য সন্হেরীব যে সকল কথা বলিয়া পাঠাইয়াছে, তাহা শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, কান দাও, শোন; হে সদাপ্রভু, তোমার চোখ খোল, দেখ; জীবন্ত ঈশ্বরকে অপমান করবার জন্য সন্হেরীব যে কথা বলে পাঠিয়েছে তা শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, কান দাও, শোন; হে মাবুদ, তোমার চোখ খোল, দেখ; জীবন্ত আল্লাহ্কে কুফরী করবার জন্য সন্হেরীব যে কথা বলে পাঠিয়েছে তা শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু দেখ, আমাদের উপর কী ঘটছে, শোন, হে সদাজাগ্রত ঈশ্বর, তোমাকে উপহাস করার জন্য সেনাখেরিব কী সব কথা বলছে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, অনুগ্রহ করে আমার কথা শুনুন, চোখ খুলে এই চিঠিখানা দেখুন| কি ভাবে সন্হেরীব জীবন্ত ঈশ্বরকে অপমান করেছেন তা শুনুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, কান ফেরাও এবং শোন; তোমার চোখ খোল সদাপ্রভু এবং দেখ, সন্হেরীবের কথা শোন যা জীবন্ত ঈশ্বরকে অপমান করবার জন্য বলে পাঠিয়েছে।