2 Kings 19:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাদের দেবতাদেরকে আগুনে নিক্ষেপ করেছে, কারণ তারা আল্লাহ্‌ নয়, কিন্তু মানুষের হাতের কাজ, কাঠ ও পাথর; এজন্য ওরা তাদেরকে বিনষ্ট করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের দেবতাদের আগুনে নিক্ষেপ করে তাদের ধ্বংস করেছে, কারণ তারা দেবতা নয়, কিন্তু ছিল কেবলমাত্র কাঠ ও পাথরের তৈরি, মানুষের হাতে তৈরি শিল্প।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহাদের দেবগণকে অগ্নিতে নিক্ষেপ করিয়াছে, কারণ তাহারা ঈশ্বর নয়, কিন্তু মনুষ্যের হস্তের কার্য্য, কাষ্ঠ ও প্রস্তর; এই জন্য উহারা তাহাদিগকে বিনষ্ট করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহাদের দেবগণকে অগ্নিতে নিক্ষেপ করিয়াছে, কারণ তাহারা ঈশ্বর নয়, কিন্তু মনুষ্যের হস্তের কার্য, কাষ্ঠ ও প্রস্তর; এই জন্য উহারা তাহাদিগকে বিনষ্ট করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দেবতাদের তারা আগুনে ফেলে নষ্ট করে দিয়েছে। সেগুলো তো ঈশ্বর নয়, মানুষের হাতে তৈরী কেবল কাঠ আর পাথর মাত্র; সেইজন্য তারা তাদের ধ্বংস করতে পেরেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দেবতাদের তারা আগুনে ফেলে নষ্ট করে দিয়েছে। সেগুলো তো মাবুদ নয়, মানুষের হাতে তৈরী কেবল কাঠ আর পাথর মাত্র; সেইজন্য তারা তাদের ধ্বংস করতে পেরেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের দেবতাদের পুড়িয়ে ছারখার করে দিয়েছে—তারা অবশ্য আদৌ দেবতাই ছিল না। সেগুলি ছিল মানুষের হাতে গড়া কাঠ ও পাথরের প্রতিমা মাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাদের মূর্ত্তিসমূহকে আগুনে ছুঁড়ে ফেলেছেন এসবই সত্যি কথা| কিন্তু সেই সব মূর্ত্তি তো আসলে মানুষের বানানো কাঠ এবং পাথরের পুতুল মাত্র ছিল| যে কারণে অশূর-রাজ ওদের ধ্বংস করতে পেরেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের দেবতাদের আগুনে ফেলে দিয়েছে। কারণ সেগুলো তো ঈশ্বর ছিল না কিন্তু শুধুমাত্র মানুষের হাতে তৈরী কেবল কাঠ আর পাথর; সেইজন্য অশূরেরা তাদের ধ্বংস করে দিয়েছে।