2 Kings 19:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রাজপ্রাসাদের নেতা ইলীয়াকীমকে ও শিব্ন লেখককে এবং ইমামদের প্রধান ব্যক্তিবর্গকে চট পরিয়ে আমোজের পুত্র ইশাইয়া নবীর কাছে পাঠিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি রাজপ্রাসাদের পরিচালক ইলিয়াকীম, সচিব শিব্ন ও গুরুত্বপূর্ণ যাজকদের, আমোষের পুত্র, ভাববাদী যিশাইয়ের কাছে প্রেরণ করলেন। তারা সবাই শোকের পোশাক পরেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজবাটীর অধ্যক্ষ ইলীয়াকীমকে ও শিব্ন লেখককে এবং যাজকদের প্রাচীনবর্গকে চট পরিধান করাইয়া আমোসের পুত্র যিশাইয় ভাববাদীর নিকটে পাঠাইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজবাটীর অধ্যক্ষ ইলিয়াকীমকে ও শিব্ন লেখককে, এবং যাজকদের প্রাচীনবর্গকে চট পরিধান করাইয়া আমোসের পুত্র যিশাইয় ভাববাদীর নিকটে পাঠাইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি রাজবাড়ীর পরিচালক ইলিয়াকীম, রাজার লেখক শিব্ন ও পুরোহিত-নেতাদের চট পরা অবস্থায় আমোসের ছেলে নবী যিশাইয়ের কাছে পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি রাজবাড়ীর পরিচালক ইলিয়াকীম, বাদশাহ্র লেখক শিব্ন ও ইমাম-নেতাদের চট পরা অবস্থায় আমোজের ছেলে নবী ইশাইয়ার কাছে পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজপ্রসাদের অধ্যক্ষ ইলিয়াকিম, রাজসভার সচিব শেবনা এবং প্রবীণ পুরোহিতদের তিনি আমোসের পুত্র নবী যিশাইয়ের কাছে পাঠালেন। তাঁদের পরণেও ছিল চটের বসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয় রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক ইলীয়াকীম, সচিব শিব্ন ও প্রধান যাজকদের আমোসের পুত্র ভাববাদী যিশাইয়র কাছে পাঠালেন| তারাও সকলে শোক প্রকাশের জন্য চটের পোশাক পরেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি রাজবাড়ীর পরিচালক ইলীয়াকীম, রাজার লেখক শিব্ন ও যাজকদের প্রাচীনদের চট পরিয়ে আমোসের ছেলে যিশাইয় ভাববাদীর কাছে পাঠিয়ে দিলেন।