2 Kings 19:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমোজের পুত্র ইশাইয়া হিষ্কিয়ের কাছে এই কথা বলে পাঠালেন; ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, তুমি আসেরিয়ার বাদশাহ্‌ সন্‌হেরীবের বিষয়ে আমার কাছে মুনাজাত করেছে, তা আমি শুনলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমোষের ছেলে যিশাইয় হিষ্কিয়ের কাছে এই খবর দিয়ে পাঠালেন: “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: আসিরিয়ার রাজা সন্‌হেরীবের বিষয়ে তোমার করা প্রার্থনাটি আমি শুনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমোসের পুত্র যিশাইয় হিষ্কিয়ের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি অশূর-রাজ সন্‌হেরীবের বিষয়ে আমার কাছে প্রার্থনা করিয়াছ, তাহা আমি শুনিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমোসের পুত্র যিশাইয় হিষ্কিয়ের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি অশূর-রাজ সন্‌হেরীবের বিষয়ে আমার কাছে প্রার্থনা করিয়াছ, তাহা আমি শুনিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমোসের ছেলে যিশাইয় হিষ্কিয়ের কাছে এই খবর পাঠালেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন যে, আসিরিয়ার রাজা সন্‌হেরীব সম্বন্ধে আপনার প্রার্থনা তিনি শুনেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমোজের ছেলে ইশাইয়া হিষ্কিয়ের কাছে এই খবর পাঠালেন, “ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ বলছেন যে, আশেরিয়ার বাদশাহ্‌ সন্‌হেরীব সম্বন্ধে আপনার মুনাজাত তিনি শুনেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী যিশাইয় তখন রাজা হিষ্কিয়ের কাছে বলে পাঠালেন, ইসরায়েলের ঈশ্বর প্রভু বলেছেন, আসিরিয়ার রাজা সেনাখেরিব সম্পর্কে তোমার প্রার্থনা আমি শুনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমোসের পুত্র যিশাইয়, হিষ্কিয়কে খবর পাঠালেন, “প্রভু ইস্রায়েলের ঈশ্বর জানিয়েছেন: তুমি সন্হেরীবের বিরুদ্ধে আমার কাছে যে প্রার্থনা করেছো, আমি তা শুনতে পেয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমোসের ছেলে যিশাইয় হিষ্কিয়ের কাছে একটি খবর পাঠালেন, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলছেন যে, অশূরের রাজা সন্‌হেরীব সম্বন্ধে আপনার প্রার্থনা আমি শুনেছি।