2 Kings 19:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার বিরুদ্ধে তোমার ক্রোধের নিমিত্ত এবং তোমার যে অহংকারের কথা আমার কর্ণগোচর হয়েছে, তার জন্য আমি তোমার নাসিকায় আমার আঁকড়া, তোমার ওষ্ঠাধরে আমার বল্গা দেব এবং তুমি যে পথ দিয়ে এসেছো, সেই পথ দিয়ে তোমাকে ফিরে যেতে বাধ্য করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তুমি আমার বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করো, আর যেহেতু তোমার অভব্য আচরণের কথা আমার কানে পৌঁছেছে, আমি তোমার নাকে আমার বড়শি ফোটাব, তোমার মুখে দেব আমার বলগা, আর যে পথ দিয়ে তুমি এসেছ, সেই পথেই তোমাকে ফিরিয়ে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার বিরুদ্ধে তোমার ক্রোধপ্রযুক্ত, এবং তোমার যে দর্পকথা আমার কর্ণগোচর হইয়াছে, তৎপ্রযুক্ত, আমি তোমার নাসিকায় আমার কড়া, তোমার ওষ্ঠাধরে আমার বল্গা দিব, এবং তুমি যে পথ দিয়া আসিয়াছ, সেই পথ দিয়া তোমাকে ফিরাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার বিরুদ্ধে তোমার ক্রোধ প্রযুক্ত, এবং তোমার যে দর্পকথা আমার কর্ণগোচর হইয়াছে, তৎপ্রযুক্ত, আমি তোমার নাসিকায় আমার কড়া, তোমার ওষ্ঠাধরে আমার বল্গা দিব, এবং তুমি যে পথ দিয়া আসিয়াছ, সেই পথ দিয়া তোমাকে ফিরাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার বিরুদ্ধে রেগে উঠেছ বলে এবং তোমার দেমাকের কথা আমার কানে এসেছে বলে আমি তোমার নাকে আমার কড়া লাগাব আর তোমার মুখে আমার বল্গা লাগাব; আর যে পথ দিয়ে তুমি এসেছ সেই পথেই ফিরে যেতে আমি তোমাকে বাধ্য করব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার বিরুদ্ধে রেগে উঠেছ বলে এবং তোমার গর্বের কথা আমার কানে এসেছে বলে আমি তোমার নাকে আমার কড়া লাগাব আর তোমার মুখে আমার লাগাম লাগাব; আর যে পথ দিয়ে তুমি এসেছ সেই পথেই ফিরে যেতে আমি তোমাকে বাধ্য করব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বিরুদ্ধে তোমার বিদ্রোহের কথা, তোমার দর্পের কথা আমার কানে এসেছে। তাই, যে পথ দিয়ে তুমি এসেছ, এবার আমি তোমার নাকে দড়ি দিয়ে মুখে জালতি বেঁধে সেই পথ দিয়েই তোমায় ফিরিয়ে নিয়ে যাব। হে হিষ্কিয়, এই হবে আগামী দিনের ঘটনার চিহ্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি কখন আমাকে অপমান করো, কখন তোমার সঙ্গীত নাসা শূন্যে তুলে গর্ব কর, সে সবই আমি খেয়াল রাখি| এবার তাই আমি তোমার এই সঙ্গীত নাসায় দড়ি বেঁধে তোমায় কলুর বলদের মতো ঘোরাবো আর জাবর কাটাবো, ঠিক যে ভাবে তোমায় টেনে তুলেছিলাম সে ভাবেই এক ফুঁয়ে তোমায় নীচে ফেলবো|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার বিরুদ্ধে তুমি রেগে উঠেছ এবং তোমার গর্বের কথা আমার কানে এসেছে বলে আমি আমার কড়া তোমার নাকে লাগাব এবং তোমার মুখে আমার বল্গা লাগাব; আর যে পথ দিয়ে তুমি এসেছ সেই পথেই তোমাকে ফিরিয়ে দেব৷”