2 Kings 19:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই রাত্রে মাবুদের ফেরেশতা গিয়ে আসেরীয়দের শিবিরে এক লক্ষ পঁচাশি হাজার লোক হত্যা করলেন। লোকেরা প্রত্যুষে উঠে দেখলো সমস্ত দেহই মৃত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেরাতেই সদাপ্রভুর দূত আসিরীয়দের সৈন্যশিবিরে গিয়ে এক লক্ষ পঁচাশি হাজার সৈন্য মেরে ফেলেছিলেন। পরদিন সকালে যখন লোকজন ঘুম থেকে উঠেছিল—দেখা গেল সর্বত্র শুধু মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই রাত্রিতে সদাপ্রভুর দূত যাত্রা করিয়া অশূরীয়দের শিবিরে এক লক্ষ পঁচাশী সহস্র লোককে বধ করিলেন; লোকেরা প্রত্যূষে উঠিল, আর দেখ, সমস্তই মৃত দেহ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই রাত্রিতে সদাপ্রভুর দূত যাত্রা করিয়া অশূরীয়দের শিবিরে এক লক্ষ পঁচাশি সহস্র লোককে বধ করিলেন। লোকেরা প্রত্যুষে উঠিল, আর দেখ, সমস্তই মৃত দেহ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রাতে সদাপ্রভুর দূত বের হয়ে আসিরিয়দের ছাউনির এক লক্ষ পঁচাশি হাজার লোককে মেরে ফেললেন। পরদিন সকালবেলা লোকেরা যখন উঠল তখন দেখা গেল সব জায়গায় কেবল মৃতদেহ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রাতে মাবুদের ফেরেশতা বের হয়ে আশেরীয়দের ছাউনির এক লক্ষ পঁচাশি হাজার লোককে হত্যা করলেন। পরদিন সকালবেলায় লোকেরা যখন উঠল তখন দেখা গেল সব জায়গায় কেবল লাশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই রাত্রেই প্রভু পরমেশ্বরের এক দূত আসিরীয় সৈন্য শিবিরে গিয়ে এক লক্ষ পঁচাশি হাজার সৈন্য নিধন করলেন। পরদিন সকলে দেখা গেল, তাদের মৃতদেহ পড়ে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই রাতেই প্রভুর পাঠানো দূত গিয়ে অশূর-রাজের 185,000 সেনা ধ্বংস করলেন| সকালে উঠে সবাই শুধু মৃতদেহ দেখতে পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই রাতে সদাপ্রভুর দূত বের হয়ে অশূরীয়দের শিবির আক্রমণ করলেন এবং এক লক্ষ পঁচাশি হাজার সৈন্যকে মেরে ফেললেন। পরদিন ভোরবেলায় লোকেরা যখন উঠল তখন দেখতে পেল সব জায়গায় শুধু মৃতদেহ।