2 Kings 19:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্ হিষ্কিয়ের গোলামেরা ইশাইয়ার কাছে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন রাজা হিষ্কিয়ের কর্মচারীরা যিশাইয়ের কাছে গেলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হিষ্কিয় রাজার দাসগণ যিশাইয়ের নিকটে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হিষ্কিয় রাজার দাসগণ যিশাইয়ের নিকটে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা হিষ্কিয়ের কর্মচারীরা যখন যিশাইয়ের কাছে আসলেন তখন যিশাইয় তাঁদের বললেন, “আপনাদের মনিবকে বলবেন যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি যা শুনেছ, অর্থাৎ আসিরিয়ার রাজার কর্মচারীরা আমার বিরুদ্ধে যে সব অপমানের কথা বলেছে তাতে তুমি ভয় পেয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ হিষ্কিয়ের কর্মচারীরা যখন ইশাইয়ার কাছে আসলেন তখন ইশাইয়া তাঁদের বললেন, “আপনাদের মালিককে বলবেন যে, মাবুদ বলছেন, ‘তুমি যা শুনেছ, অর্থাৎ আশেরিয়ার বাদশাহ্র কর্মচারীরা আমার বিরুদ্ধে যে সব কুফরী করেছে তাতে তুমি ভয় পেয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী যিশাইয় রাজা হিষ্কিয়ের প্রেরিত সংবাদ পেয়ে তার উত্তরে তাঁদের বললেন, তোমাদের রাজাকে গিয়ে বল যে, প্রভু পরমেশ্বর বলেছেন, আসিরীয় সম্রাটের দাসেরা আমাকে বিদ্রূপ করে যে সব কথা বলেছে, তাতে তোমরা ভয় পেয়ো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহারাজ হিষ্কিয়র উচ্চপদস্থ রাজকর্মচারীরা যিশাইয়র কাছে গেলে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা হিষ্কিয়ের কর্মচারীরা যিশাইয়ের কাছে আসলেন,