2 Kings 19:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি ইথিওপিয়ার বাদশাহ্‌ তির্হকঃ-এর বিষয়ে এই সংবাদ শুনলেন, দেখুন, তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হয়ে এসেছেন। তখন তিনি পুনর্বার হিষ্কিয়ের কাছে দূত পাঠিয়ে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সন্‌হেরীব একটি সংবাদ শুনতে পেলেন যে, মিশরের কূশ দেশের রাজা তির্হক তাঁর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমরাভিযান শুরু করেছেন। তাই, আবার তিনি এই কথা বলে হিষ্কিয়ের কাছে দূতদের পাঠালেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি কূশদেশীয় তির্হকঃ রাজার বিষয়ে এই সংবাদ শুনিলেন, দেখুন, তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ করণার্থে বাহির হইয়া আসিয়াছেন। তখন তিনি পুনর্ব্বার হিষ্কিয়ের নিকটে দূত পাঠাইলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি কূশদেশীয় তির্হকঃ রাজার বিষয়ে এই সংবাদ শুনিলেন, দেখুন, তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য বাহির হইয়া আসিয়াছেন। তখন তিনি পুনর্বার হিষ্কিয়ের নিকটে দূত পাঠাইলেন, কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসিরিয়ার রাজা সন্‌হেরীব খবর পেলেন যে, কূশ দেশের রাজা তির্হকঃ তাঁর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বের হয়েছেন। কাজেই তিনি দূতদের দিয়ে হিষ্কিয়ের কাছে বলে পাঠালেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশেরিয়ার বাদশাহ্‌ সন্‌হেরীব খবর পেলেন যে, ইথিওপিয়া দেশের বাদশাহ্‌ তির্হকঃ তাঁর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বের হয়েছেন। কাজেই তিনি দূতদের দিয়ে হিষ্কিয়ের কাছে বলে পাঠালেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে আসিরীয়ার সম্রাটের কাছে সংবাদ পৌঁছাল যে, সুদানের রাজা তির্‌হাকা তাদের আক্রমণ করতে আসছেন। এ খবর শুনে আসিরীয় সম্রাট যিহুদীয়ারাজ হিষ্কিয়ের কাছে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইতিমধ্যে অশূর-রাজ গুজব শুনলেন, “কূশদেশের রাজা তির্হকঃ তাঁর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন!” তখন অশূর-রাজ হিষ্কিয়র কাছে আবার দূত মারফৎ খবর পাঠালেন| এই বার্তায় বলা হল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অশূরের রাজা সন্‌হেরীব শুনতে পেলেন যে, কূশ দেশের রাজা তির্হকঃ তাঁর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বের হয়েছেন। তাই তিনি আবার দূতদের দিয়ে হিষ্কিয়ের কাছে খবর পাঠালেন,