2 Kings 2:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁকে বললেন, দেখুন, আপনার গোলামদের এখানে পঞ্চাশ জন বলবান লোক আছে; আরজ করি, তারা আপনার প্রভুর সন্ধানে যাক; কে জানে, মাবুদের রূহ্‌ তাঁকে উঠিয়ে কোন পর্বতে কিংবা কোন উপত্যকাতে ফেলে গেছেন। তিনি বললেন, পাঠিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখুন,” তারা বললেন, “আপনার এই দাসেদের, অর্থাৎ আমাদের কাছে পঞ্চাশ জন যোগ্য লোক আছে। তারা আপনার মনিবের খোঁজ করতে যাক। হয়তো সদাপ্রভুর আত্মা তাঁকে নিয়ে গিয়ে কোনও পর্বতে বা উপত্যকায় দাঁড় করিয়ে রেখেছেন।” “না,” ইলীশায় উত্তর দিলেন, “তাদের পাঠাবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাকে কহিল, দেখুন, আপনার দাসগণের এখানে পঞ্চাশ জন বলবান লোক আছে; বিনয় করি, তাহারা আপনার প্রভুর অন্বেষণে যাউক; কি জানি, সদাপ্রভুর আত্মা তাঁহাকে উঠাইয়া কোন পর্ব্বতে কিম্বা কোন উপত্যকাতে ফেলিয়া গিয়াছেন। তিনি কহিলেন, পাঠাইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাকে কহিল, দেখুন, আপনার দাসগণের এখানে পঞ্চাশ জন বলবান লোক আছে; বিনয় করি, তাহারা আপনার প্রভুর অন্বেষণে যাউক; কি জানি, সদাপ্রভুর আত্মা তাঁহাকে উঠাইয়া কোন পর্বতে কিম্বা কোন উপত্যকাতে ফেলিয়া গিয়াছেন। তিনি কহিলেন, পাঠাইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখুন, আমরা এখানে আপনার পঞ্চাশজন শক্তিশালী দাস রয়েছি; আমরা গিয়ে আপনার গুরুকে খুঁজে দেখি। সদাপ্রভুর আত্মা হয়তো তাঁকে তুলে নিয়ে গিয়ে কোন পাহাড়ে কিম্বা কোন উপত্যকায় নামিয়ে রেখেছেন।” ইলীশায় বললেন, “না, যেয়ো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখুন, আমরা এখানে আপনার পঞ্চাশজন শক্তিশালী গোলাম রয়েছি; আমরা গিয়ে আপনার ওস্তাদকে তালাশ করে দেখি। মাবুদের রূহ্‌ হয়তো তাঁকে তুলে নিয়ে গিয়ে কোন পাহাড়ে কিংবা কোন উপত্যকায় নামিয়ে রেখেছেন।” আল-ইয়াসা বললেন, “না, যেয়ো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং বললেন, এখানে আমরা পঞ্চাশ জন আছি। সকলেই আমরা শক্ত সমর্থ লোক।আপনি আদেশ করুন, আমরা আপনার গুরুদেবকে খুঁজে আনি। হয়তো পরমেশ্বরের আত্মা তাঁকে নিয়ে গিয়ে কোন পাহাড়ে কিম্বা কোন উপত্যকায় রেখে গেছেন। ইলিশায় বললেন, না, তোমাদের যেতে হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা তাঁকে বললেন, “দেখুন, আমাদের নিয়ে এখানে 50 জন লোক আছে, তারা সবাই যোদ্ধার জাত| আপনি যদি অনুমতি করেন, ওরা আপনার মনিবের খোঁজে যাবে| হয়তো প্রভুর আত্মা আপনার মনিবকে তুলে নিয়েছে এবং কোন পর্বতের ওপর বা কোন উপত্যকায় ফেলে গেছেন!” কিন্তু ইলীশায় বললেন, “না না, ওঁর খোঁজে কাউকে পাঠানোর প্রয়োজন নেই!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁকে বলল, “দেখুন, এখানে আপনার পঞ্চাশজন শক্তিশালী দাস আছে; অনুরোধ করি, তারা আপনার প্রভুকে খুঁজতে যাক; কি জানি, সদাপ্রভুর আত্মা তাঁকে তুলে নিয়ে গিয়ে কোন পর্বতে কিংবা কোন উপত্যকায় ফেলে গেছেন।” তিনি বললেন, “পাঠিও না।”