2 Kings 2:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ওরা আল-ইয়াসার কাছে ফিরে এল; তখনও তিনি জেরিকোতে ছিলেন। তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলি নি, যেও না!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশায় যিরীহোতে ছিলেন এবং তারা যখন সেখানে তাঁর কাছে ফিরে এসেছিল, তিনি তাদের বললেন, “আমি কি তোমাদের যেতে বারণ করিনি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে উহারা ইলীশায়ের নিকটে ফিরিয়া আসিল; তখনও তিনি যিরীহোতে ছিলেন। তিনি কহিলেন, আমি কি তোমাদিগকে বলি নাই, যাইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে উহারা ইলীশায়ের নিকটে ফিরিয়া আসিল; তখনও তিনি যিরীহোতে ছিলেন। তিনি কহিলেন, আমি কি তোমাদিগকে বলি নাই, যাইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় তখন যিরীহোতে ছিলেন। তাঁরা ইলীশায়ের কাছে ফিরে আসলে পর তিনি তাঁদের বললেন, “আমি কি তোমাদের যেতে বারণ করি নি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা তখন জেরিকোতে ছিলেন। তাঁরা আল-ইয়াসার কাছে ফিরে আসলে পর তিনি তাঁদের বললেন, “আমি কি তোমাদের যেতে নিষেধ করি নি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা ফিরে এলেন ইলিশায়ের কাছে। তিনি তখনও তাঁদের অপেক্ষায় যেরিকোতে ছিলেন। তিনি তাঁদের বললেন, আমি তো তোমাদের যেতে বারণ করেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব তাঁরা যিরীহোতে থাকাকালীন সময়ে ইলীশায়ের কাছে ফিরে গেলেন এবং তাঁকে এখবর দিলেন| ইলীশায় তাদের বললেন, “আমি তো আগেই তোমাদের যেতে বারণ করেছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা ইলীশায়ের কাছে ফিরে এলো; ইলীশায় তখন যিরীহোতে ছিলেন। তিনি বললেন, “আমি তোমাদেরকে বলেছিলাম যে যেতে হবে না।”