2 Kings 2:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বের হয়ে পানির ফোয়ারার কাছ গিয়ে তাতে লবণ ফেললেন এবং বললেন, মাবুদ এই কথা বলেন, আমি এই পানি ভাল করলাম, আজ থেকে তা আর কোন মৃত্যুর কারণ বা ফলনাশক হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি জলের উৎসের কাছে গিয়ে এই বলে তাতে কিছুটা লবণ ঢেলে দিলেন, “সদাপ্রভু একথাই বলেন: ‘আমি এই জল শুদ্ধ করলাম। আর কখনও এই জল মৃত্যুর কারণ হবে না বা জমিকেও অনুৎপাদক হয়ে থাকতে দেবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বাহির হইয়া জলের উনুইর নিকট গিয়া তাহাতে লবণ ফেলিলেন, এবং কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, আমি এ জল ভাল করিলাম, অদ্যাবধি ইহা আর মৃত্যুজনক কি ফলনাশক হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বাহির হইয়া জলের উনুইয়ের নিকটে গিয়া তাহাতে লবণ ফেলিলেন, এবং কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, আমি এই জল ভাল করিলাম, অদ্যাবধি ইহা আর মৃত্যুজনক কি ফলনাশক হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় তখন জলের ফোয়ারার কাছে গিয়ে তার মধ্যে সেই লবণ ফেলে দিয়ে বললেন, “সদাপ্রভু বলছেন, ‘আমি এই জল ভাল করে দিয়েছি। এই জল আর কারও মৃত্যু ঘটাবে না এবং সন্তানও নষ্ট হবে না।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা তখন পানির ঝর্ণার কাছে গিয়ে তার মধ্যে সেই লবণ ফেলে দিয়ে বললেন, “মাবুদ বলছেন, ‘আমি এই পানি ভাল করে দিয়েছি। এই পানি আর কারও মৃত্যু ঘটাবে না এবং সন্তানও নষ্ট হবে না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি ঝরণার কাছে গিয়ে জলের মধ্যে লবণটা ফেলে দিয়ে বললেন, প্রভু পরমেশ্বর বলেছেন, আমি এই জল শুদ্ধ করে দিলাম। আর কখনও এই জল মৃত্যু বা গর্ভপাত ঘটাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় সেটাকে জলের উৎসের কাছে নিয়ে গেলেন, লবণটা তাতে ফেলে দিলেন এবং বললেন, “প্রভু যা বলেন তা হল এই: ‘আমি এই জল পবিত্র করলাম! এরপর থেকে এই জল খেলে আর কারো মৃত্যু হবে না| এই জমিতেও এবার থেকে ফসল হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বাইরে বেরিয়ে জলের উনুইর কাছে গিয়ে তার মধ্যে লবণ ফেলে দিয়ে বললেন, “সদাপ্রভু বলেন, ‘আমি এই জল ভাল করে দিলাম, আজ থেকে এটা আর মৃত্যু ঘটাবে না এবং ফলও নষ্ট হবে না’।”