2 Kings 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বেথেলের সাহাবী-নবীরা বাইরে আল-ইয়াসার কাছে এসে বললেন, আজ মাবুদ আপনার কাছ থেকে আপনার প্রভুকে তুলে নেবেন, এ কথা কি আপনি জানেন? তিনি বললেন, হ্যাঁ, আমি তা জানি; তোমরা নীরব হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেথেলে ভাববাদী সম্প্রদায়ের লোকেরা ইলীশায়ের কাছে এসে জিজ্ঞাসা করলেন, “আপনি কি জানেন যে সদাপ্রভু আপনার মনিবকে আজ আপনার কাছ থেকে তুলে নেবেন?” “হ্যাঁ, আমি তা জানি,” ইলীশায় উত্তর দিলেন, “তাই চুপ করে থাকুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বৈথেলের শিষ্য-ভাববাদিগণ বাহিরে ইলীশায়ের কাছে আসিয়া তাঁহাকে কহিল, অদ্য সদাপ্রভু আপনার শীর্ষ হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন? তিনি কহিলেন, হাঁ, আমি তাহা জানি; তোমরা নীরব হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বৈথেলের শিষ্য-ভাববাদিগণ বাহিরে ইলীশায়ের কাছে আসিয়া তাঁহাকে কহিল, অদ্য সদাপ্রভু আপনার শীর্ষ হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন? তিনি কহিলেন, হাঁ, আমি তাহা জানি; তোমরা নীরব হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৈথেলের শিষ্য-নবীরা ইলীশায়ের কাছে গিয়ে বললেন, “আপনি কি জানেন যে, সদাপ্রভু আপনার গুরুকে আজ আপনার কাছ থেকে নিয়ে যাবেন?” উত্তরে ইলীশায় বললেন, “হ্যাঁ, আমি জানি। আপনারা এই বিষয় নিয়ে আর কিছু বলবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেথেলের শাগরেদ-নবীরা আল-ইয়াসার কাছে গিয়ে বললেন, “আপনি কি জানেন যে, মাবুদ আপনার ওস্তাদকে আজ আপনার কাছ থেকে নিয়ে যাবেন?” জবাবে আল-ইয়াসা বললেন, “জ্বী, আমি জানি। আপনারা এই বিষয় নিয়ে আর কিছু বলবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানকার নবীরা ইলিশায়কে জিজ্ঞাসা করলেন,আপনি কি জানেন যে আজ পরমেশ্বর আপনার কাছ থেকে আপনার গুরুকে তুলে নেবেন? ইলিশায় বললেন,হ্যাঁ, আমি জানি। এ আলোচনা থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৈথেলে ভাববাদীদের একদল শিষ্য এসে ইলীশায়কে জিজ্ঞাসা করলেন, “আপনি কি জানেন যে আজ প্রভু আপনার মনিবকে আপনার কাছ থেকে সরিয়ে নিয়ে যাবেন?” ইলীশায় বললেন, “হ্যাঁ জানি| ওকথা থাক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বৈথেলের ভাববাদীদের সন্তানেরা ইলীশায়ের কাছে গিয়ে বলল, “আপনি কি জানেন যে, সদাপ্রভু আপনার প্রভুকে আজ আপনার কাছ থেকে নিয়ে যাবেন?” উত্তরে ইলীশায় বললেন, “হ্যাঁ, আমি জানি। তোমরা চুপ করো।”