2 Kings 2:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সাহাবী-নবীদের মধ্যে পঞ্চাশ জন লোক গিয়ে দূরে তাঁদের সম্মুখে দাঁড়ালেন, আর জর্ডানের ধারে ঐ দু’জন দাঁড়ালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী সম্প্রদায়ের মধ্যে থেকে পঞ্চাশ জন লোক একটু দূরে গিয়ে, এলিয় ও ইলীশায় জর্ডনের পাড়ে যেখানে দাঁড়িয়েছিলেন, সেদিকে মুখ করে দাঁড়িয়ে পড়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শিষ্য-ভাববাদিগণের মধ্যে পঞ্চাশ জন লোক গিয়া তাঁহাদের সম্মুখে দূরে দাঁড়াইল, আর যর্দ্দনের ধারে ঐ দুই জন দাঁড়াইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শিষ্য-ভাববাদিগণের মধ্যে পঞ্চাশ জন লোক গিয়া তাঁহাদের সম্মুখে দূরে দাঁড়াইল, আর যর্দনের ধারে ঐ দুই জন দাঁড়াইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলিয় ও ইলীশায় যর্দন নদীর ধারে গিয়ে থামলেন আর তাঁদের কাছ থেকে কিছু দূরে পঞ্চাশজন শিষ্য-নবী এসে দাঁড়ালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াস ও আল-ইয়াসা জর্ডান নদীর ধারে গিয়ে থামলেন আর তাঁদের কাছ থেকে কিছু দূরে পঞ্চাশজন শাগরেদ-নবী এসে দাঁড়ালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরও পঞ্চাশজন নবী তাঁদের সঙ্গে জর্ডনে চললেন। এলিয় ও ইলিশায় জর্ডন নদীর তীরে গিয়ে দাঁড়ালেন এবং তাঁদের একটু দূরে অন্যান্য নবীরা দাঁড়িয়ে রইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদীদের প্রায় 50 জন শিষ্যের একটি দল তাঁদের পেছন পেছন যাচ্ছিলেন| এলিয়় এবং ইলীশায় যখন যর্দন নদীর সামনে গিয়ে দাঁড়ালেন তখন ঐ দলটিও তাঁদের থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়লো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পঞ্চাশজন ভাববাদীদের সন্তানেরা এসে তাঁদের সামনে দাঁড়ালো, আর যর্দ্দন নদীর ধারে ঐ দুজন দাঁড়ালেন।