2 Kings 20:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন নবী ইশাইয়া মাবুদকে ডাকলেন, তাতে আহসের সিঁড়িতে ছায়াটা যত ধাপ নেমে গিয়েছিল, তিনি তার দশ ধাপ পিছনে ফেরালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ভাববাদী যিশাইয় সদাপ্রভুকে ডেকেছিলেন, এবং সদাপ্রভু আহসের সূর্য-ঘড়ি দিয়ে নেমে যাওয়া সেই ছায়াটিকে দশ ধাপ পিছিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিশায়াহ ভাববাদী সদাপ্রভুকে ডাকিলেন, তাহাতে আহসের সোপানে ছায়াটা যত ধাপ নামিয়া গিয়াছিল, তিনি তাহার দশ ধাপ পিছে ফিরাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিশাইয় ভাববাদী সদাপ্রভুকে ডাকিলেন, তাহাতে আহসের সোপানে ছায়াটি যত ধাপ নামিয়া গিয়াছিল, তিনি তাহার দশ ধাপ পিছনে ফিরাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নবী যিশাইয় সদাপ্রভুকে ডেকেছিলেন। তাতে আহসের সিঁড়ি থেকে ছায়াটা যত ধাপ নেমে গিয়েছিল সদাপ্রভু তা থেকে দশ ধাপ পিছিয়ে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নবী ইশাইয়া মাবুদকে ডেকেছিলেন। তাতে আহসের সিঁড়ি থেকে ছায়াটা যত ধাপ নেমে গিয়েছিল মাবুদ তা থেকে দশ ধাপ পিছিয়ে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিশাইয় প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেন। প্রভু রাজা আহসের তৈরী সিঁড়ির উপর দশ ধাপ ছায়া পিছিয়ে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশাইয় তখন প্রভুর কাছে প্রার্থনা করলেন এবং প্রভু সেই ছায়াটাকে আহসের সিঁড়িপথে দশ পা পিছিয়ে দিলেন যেখানে সেটা একটু আগেই ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিশাইয় ভাববাদী সদাপ্রভুকে চীত্কার করে ডাকলেন। এবং তাতে আহসের সিঁড়ি থেকে ছায়াটা যেখানে ছিল সেখান থেকে দশ ধাপ পিছিয়ে পড়েছিল।