2 Kings 20:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে বলদনের পুত্র ব্যাবিলনের বাদশাহ্ বরোদক্বলদন্ হিষ্কিয়ের কাছে পত্র ও উপঢৌকন দ্রব্য পাঠালেন, কারণ তিনি শুনেছিলেন যে, হিষ্কিয় অসুস্থ হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় বলদনের পুত্র, ব্যাবিলনের রাজা মরোদক-বলদন হিষ্কিয়ের কাছে পত্র ও উপহার পাঠালেন, কারণ তিনি হিষ্কিয়ের অসুস্থতার কথা শুনেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে বলদনের পুত্র বাবিল-রাজ বরোদক্বলদন্ হিষ্কিয়ের নিকটে পত্র ও উপঢৌকনদ্রব্য পাঠাইলেন, কারণ তিনি শুনিয়াছিলেন যে, হিষ্কিয় পীড়িত হইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে বলদনের পুত্র বাবিল-রাজ বরোদক্বলদন্ হিষ্কিয়ের নিকটে পত্র ও উপঢৌকনদ্রব্য পাঠাইলেন, কারণ তিনি শুনিয়াছিলেন যে, হিষ্কিয় পীড়িত হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সময় বলদনের ছেলে বাবিলের রাজা বরোদক্বলদন্ হিষ্কিয়ের অসুখের খবর শুনে তাঁর কাছে চিঠি ও উপহার পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সময় বলদনের ছেলে ব্যাবিলনের বাদশাহ্ বরোদক্বলদন্ হিষ্কিয়ের অসুখের খবর শুনে তাঁর কাছে চিঠি ও উপহার পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক এই সময় বালাদানের পুত্র ব্যাবিলনের রাজা মেরোদক-বালাদান রাজা হিষ্কিয়ের অসুস্থতার সংবাদ পেয়ে দূতদের হাতে তাঁর কাছে চিঠি ও উপহার পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেসময়ে বাবিলের রাজা ছিলেন বলদনের পুত্র বরোদক্বলদন্| হিষ্কিয়র অসুস্থতার কথা শুনে তিনি লোক মারফৎ তাঁর জন্য চিঠি ও একটি উপহার পাঠিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের বলদনের ছেলে বাবিলের রাজা বরোদক্বলদন্ হিষ্কিয়ের কাছে চিঠি ও উপহার পাঠিয়ে দিলেন, কারণ তিনি শুনেছিলেন যে হিষ্কিয় অসুস্থ ছিলেন।