2 Kings 20:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নবী ইশাইয়া হিষ্কিয় বাদশাহ্‌র কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলেন, ঐ লোকেরা কি বললো? আর ওরা কোথা থেকে আপনার কাছে এল? হিষ্কিয় বললেন, ওরা দূর দেশ থেকে, ব্যাবিলন থেকে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ভাববাদী যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে গেলেন ও তাঁকে জিজ্ঞাসা করলেন, “ওই লোকেরা কী বলল এবং ওরা কোথা থেকে এসেছিল?” হিষ্কিয় উত্তর দিলেন, “বহু দূরের এক দেশ থেকে। ওরা ব্যাবিলন থেকে এসেছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিশায়াহ ভাববাদী হিষ্কিয় রাজার নিকটে আসিয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ঐ লোকেরা কি কহিল? আর উহারা কোথা হইতে আপনার নিকটে আসিল? হিষ্কিয় কহিলেন, উহারা দূরদেশ হইতে, বাবিল হইতে আসিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিশাইয় ভাববাদী হিষ্কিয় রাজার নিকটে আসিয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ঐ লোকেরা কি কহিল? আর উহারা কোথা হইতে আপনার নিকটে আসিল? হিষ্কিয় কহিলেন, উহারা দূরদেশ হইতে, বাবিল হইতে আসিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নবী যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “ঐ লোকেরা কি বলল, আর কোথা থেকেই বা তারা এসেছিল?” হিষ্কিয় বললেন, “ওরা দূর দেশ থেকে, বাবিল দেশ থেকে এসেছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নবী ইশাইয়া বাদশাহ্‌ হিষ্কিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “ঐ লোকেরা কি বলল, আর কোথা থেকেই বা তারা এসেছিল?” হিষ্কিয় বললেন, “ওরা দূর দেশ থেকে, ব্যাবিলন দেশ থেকে এসেছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর নবী যিশাইয় রাজা হিষ্কিয়র কাছে এসে জিজ্ঞাসা করলেন, এরা কোথা থেকে এসেছে? তুমি ওদের কী বলেছ? হিষ্কিয় বললেন, ওরা বহু দূর দেশ ব্যাবিলন থেকে এসেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ভাববাদী যিশাইয় হিষ্কিয়র কাছে এসে প্রশ্ন করলেন, “এরা কোত্থেকে এসেছে? কি বলছে?” হিষ্কিয় বললেন, “এরা বাবিল নামে বহু দূরের এক দেশ থেকে এসেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিশাইয় ভাববাদী রাজা হিষ্কিয়ের কাছে আসলেন এবং তাঁকে জিজ্ঞাসা করলেন, “এই লোকগুলি আপনাকে কি বলল? কোথা থেকেই বা তারা আপনার কাছে এসেছিল?” হিষ্কিয় বললেন, “ওরা দূর দেশ থেকে, বাবিল থেকে এসেছিল।”