2 Kings 20:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা তোমা থেকে উৎপন্ন হবে, তোমার সেই সন্তানদের মধ্যে কয়েকজন নীত হবে; এবং তারা ব্যাবিলনের বাদশাহ্র প্রাসাদে নপুংসক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আপনার কিছু সংখ্যক বংশধর, যারা আপনারই রক্তমাংস, যাদের আপনি জন্ম দেবেন, তাদেরও সেখানে নিয়ে যাওয়া হবে। তারা ব্যাবিলনের রাজপ্রাসাদে নপুংসক হয়ে সেবা করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইবে, তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েক জন নীত হইবে; এবং তাহারা বাবিল রাজের প্রাসাদে নপুংসক হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইবে, তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েক জন নীত হইবে; এবং তাহারা বাবিল-রাজের প্রাসাদে নপুংসক হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার কয়েকজন বংশধর, আপনার নিজের সন্তান, যাদের আপনি জন্ম দিয়েছেন তারা বাবিলের রাজার বাড়ীতে খোজা হয়ে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার কয়েকজন বংশধর, আপনার নিজের সন্তান, যাদের আপনি জন্ম দিয়েছেন তারা ব্যাবিলনের বাদশাহ্র বাড়ীতে খোজা হয়ে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বংশধরদের কয়েক জনকে বন্দী করে নিয়ে যাওয়া হবে। তারা হবে ব্যাবিলনের আর প্রাসাদের খোজা ভৃত্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের লোকরা তোমার পুত্রদেরও সেখানে নিয়ে যাবে এবং তাদের নপুংসক করে বাবিলের রাজপ্রাসাদে রাখা হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আপনার নিজের সন্তান, কয়েকজন বংশধর, যাদের আপনি জন্ম দিয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজনকে নিয়ে যাওয়া হবে এবং তারা বাবিলের রাজাবাড়ীতে নপুংসক হয়ে থাকবে।”