2 Kings 20:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হিষ্কিয় ইশাইয়াকে বললেন, আপনি মাবুদের যে কালাম বললেন, তা উত্তম। তিনি আরও বললেন, যদি আমার সময়ে শান্তি ও নিরাপদ হয়, তবে তা কি উত্তম নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্কিয় উত্তর দিলেন, “সদাপ্রভুর যে বাক্য আপনি বললেন, তা ভালোই।” কারণ তিনি ভাবলেন, তাঁর নিজের জীবনকালে তো শান্তি আর নিরাপত্তা থাকবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হিষ্কিয় যিশায়াহকে কহিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য কহিলেন, তাহা উত্তম। তিনি আরও কহিলেন, যদি আমার সময়ে শান্তি ও সত্য হয়, তবে তাহা কি [উত্তম] নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হিষ্কিয় যিশাইয়কে কহিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য কহিলেন, তাহা উত্তম। তিনি আরও কহিলেন, যদি আমার সময়ে শান্তি ও সত্য হয়, তবে তাহা কি [উত্তম] নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে হিষ্কিয় বললেন, “সদাপ্রভুর যে কথা আপনি বললেন তা ভাল।” তিনি এই কথা বললেন, কারণ তিনি ভেবেছিলেন তাঁর জীবনকালে তিনি শান্তিতে ও নিরাপদে থাকতে পারবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে হিষ্কিয় বললেন, “মাবুদের যে কথা আপনি বললেন তা ভাল।” তিনি এই কথা বললেন, কারণ তিনি ভেবেছিলেন তাঁর জীবনকালে তিনি শান্তিতে ও নিরাপদে থাকতে পারবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা বুঝলেন, তাঁর আমলে রাজ্যে শান্তি ও নিরাপত্তা অটুট থাকবে। তাই তিনি বললেন, পরমেশ্বরের যে বার্তা আপনি আমাকে জানালেন, তা ভালই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয় তখন যিশাইয়কে বললেন, “খবরটা বেশ ভালই!” (কারণ তিনি ভাবলেন, “আমার জীবিতকালে শান্তি বজায় থাকলেই আমি খুশী!”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন উত্তর দিয়ে হিষ্কিয় যিশাইয়কে বললেন, “সদাপ্রভুর কথা যা আপনি বললেন, তা ভাল।” কারণ তিনি ভেবেছিলেন যে, যদি আমার দিনের শান্তি ও সত্য হয়, তবে সেটা কি ভাল নয়?