2 Kings 20:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইশাইয়া বের হয়ে নগরের মধ্য স্থান পর্যন্ত যান নি, এমন সময়ে তাঁর কাছে মাবুদের এই কালাম নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাঝখানের প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার আগেই সদাপ্রভুর বাণী যিশাইয়ের কাছে উপস্থিত হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিশায়াহ বাহির হইয়া নগরের মধ্য স্থান পর্য্যন্ত যান নাই, এমন সময়ে তাঁহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিশাইয় বাহির হইয়া নগরের মধ্য স্থান পর্যন্ত যান নাই, এমন সময়ে তাঁহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিশাইয় রাজবাড়ীর মাঝখানের উঠান পার হয়ে যেতে না যেতেই সদাপ্রভুর এই বাক্য তাঁর কাছে প্রকাশিত হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইশাইয়া রাজবাড়ীর মাঝখানের উঠান পার হয়ে যেতে না যেতেই মাবুদের এই কালাম তাঁর উপর নাজেল হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী যিশাইয় রাজার কাছ থেকে চলে যাচ্ছিলেন। কিন্তু রাজপ্রাসাদের মাঝখানের প্রাঙ্গণ পার হবার আগেই তিনি প্রভু পরমেশ্বরের নির্দেশ পেলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশাইয় যাবার পথে যখন তিনি উঠোনের মাঝখান পর্যন্ত গিয়েছেন, সে সময় প্রভুর বাণী তাঁর কানে প্রবেশ করল| প্রভু বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিশাইয় বের হয়ে রাজবাড়ীর মাঝখানের উঠান পার হয়ে যাওয়ার আগেই সদাপ্রভুর বাক্য তাঁর কাছে প্রকাশিত হল, বললেন,