2 Kings 20:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমার আয়ু পনের বছর বৃদ্ধি করবো এবং আসেরিয়া বাদশাহ্‌র হাত থেকে তোমাকে ও এই নগরকে উদ্ধার করবো; আর আমি আমার জন্য ও আমার গোলাম দাউদের জন্য এই নগরের ঢালস্বরূপ হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার জীবনের আয়ুর সঙ্গে আরও পনেরো বছর যোগ করব। এছাড়াও আমি তোমাকে ও এই নগরটিকে আসিরীয় রাজার হাত থেকে উদ্ধার করব। আমার স্বার্থে ও আমার দাস দাউদের স্বার্থেই আমি এই নগরকে রক্ষা করব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমার আয়ু পনের বৎসর বৃদ্ধি করিব; এবং অশূরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব; আর আমি আপনার নিমিত্ত ও আপন দাস দায়ূদের নিমিত্ত এই নগরের ঢালস্বরূপ হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমার আয়ু পনের বৎসর বৃদ্ধি করিব; এবং অশূরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব; আর আমি আপনার নিমিত্ত ও আপন দাস দায়ূদের নিমিত্ত এই নগরের ঢালস্বরূপ হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার আয়ু আমি আরও পনেরো বছর বাড়িয়ে দিলাম। আর আসিরিয়ার রাজার হাত থেকে আমি তোমাকে ও এই শহরকে উদ্ধার করব। আমার জন্য ও আমার দাস দায়ূদের জন্য আমি এই শহরকে রক্ষা করব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার আয়ু আমি আরও পনেরো বছর বাড়িয়ে দিলাম। আর আশেরিয়ার বাদশাহ্‌র হাত থেকে আমি তোমাকে ও এই শহরকে উদ্ধার করব। আমার জন্য ও আমার গোলাম দাউদের জন্য আমি এই শহরকে রক্ষা করব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমায় আয়ু আরও পনেরো বছর বাড়িয়ে দেব। আমি তোমাকে এবং এই নগরকে আসিরীয় সম্রাটের হাত থেকে উদ্ধার করব। আমার নিজের গৌরবের জন্য এবং আমার দাস দাউদের জন্য এই নগর রক্ষা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমি তোমার পরমায়ু আরো 15 বছর বাড়িয়ে দেব| তোমাকে আর এই শহরকে অশূর-রাজের কবল থেকে বাঁচিয়ে, আমি এই শহর রক্ষা করব| আমি আমার নিজের জন্য এবং আমার সেবক দায়ুদকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থেই এই কাজ করব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার আয়ু আরও পনেরো বছর বাড়িয়ে দেব এবং আমি অশূর রাজার হাত থেকে তোমাকে এবং এই শহরকে উদ্ধার করব। আমার জন্য ও আমার দাস দায়ূদের জন্য আমি এই শহরকে রক্ষা করব’।”