2 Kings 20:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইশাইয়া বললেন, ডুমুরফলের একটা চাক আন; আর লোকেরা তা নিয়ে স্ফোটকের উপরে দিলে তিনি বাঁচলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিশাইয় বললেন, “ডুমুরফল ছেঁচে একটি প্রলেপ তৈরি করে নাও।” লোকেরা সেরকমই করল এবং সেই বিষফোড়ার উপর সেটি লাগিয়ে দিয়েছিল, ও তিনি সুস্থ হয়ে উঠেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিশায়াহ কহিলেন, ডুমুরফলের একটা চাপ আন; আর লোকেরা তাহা লইয়া স্ফোটকের উপরে দিলে তিনি বাঁচিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিশাইয় কহিলেন, ডুমুর ফলের একটা চাপ আন; আর লোকেরা তাহা লইয়া স্ফোটকের উপরে দিলে তিনি বাঁচিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিশাইয় বললেন, “ডুমুরের একটা চাক নিয়ে এস।” লোকেরা তা এনে হিষ্কিয়ের ফোড়ার উপরে দিলে তিনি সুস্থ হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইশাইয়া বললেন, “ডুমুরের একটা চাক নিয়ে এস।” লোকেরা তা এনে হিষ্কিয়ের ফোড়ার উপরে দিলে তিনি সুস্থ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী যিশাইয় রাজার পরিচারকদের বললেন, ডুমুরের মলম তৈরী করে রাজার ফোঁড়ার উপরে লাগিয়ে দাও, তাহলে উনি সুস্থ হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশাইয় তখন বললেন, “ডুমুর ফল বেটে রাজার ক্ষতস্থানে লাগিয়ে দাও|” কথা মতো হিষ্কিয়র ক্ষতস্থানে ডুমুরের প্রলেপ লাগাতে হিষ্কিয় সুস্থ হয়ে উঠলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে যিশাইয় বললেন, “ডুমুর ফলের একটা চাক নিয়ে এস।” লোকেরা তা এনে হিষ্কিয়ের ফোড়ার উপরে দিল এবং তিনি সুস্থ হলেন।