2 Kings 20:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হিষ্কিয় ইশাইয়াকে বললেন, মাবুদ যে আমাকে সুস্থ করবেন এবং আমি যে তৃতীয় দিনে মাবুদের গৃহে উঠে যাব, এর চিহ্ন কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্কিয় এর আগে যিশাইয়কে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভু যে আমাকে সুস্থ করবেন ও আজ থেকে তৃতীয় দিনের মাথায় আমি যে সদাপ্রভুর মন্দিরে যাব, তার চিহ্ন কী হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হিষ্কিয় যিশায়াহকে কহিলেন, সদাপ্রভু যে আমাকে সুস্থ করিবেন, এবং আমি যে তৃতীয় দিবসে সদাপ্রভুর গৃহে উঠিব, ইহার চিহ্ন কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হিষ্কিয় যিশাইয়কে কহিলেন, সদাপ্রভু যে আমাকে সুস্থ করিবেন, এবং আমি যে তৃতীয় দিবসে সদাপ্রভুর গৃহে উঠিব, ইহার চিহ্ন কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে হিষ্কিয় যিশাইয়কে জিজ্ঞাসা করেছিলেন, “সদাপ্রভু যে আমাকে সুস্থ করবেন এবং এখন থেকে তিন দিনের দিন আমি সদাপ্রভুর ঘরে যেতে পারব তার চিহ্ন কি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে হিষ্কিয় ইশাইয়াকে জিজ্ঞাসা করেছিলেন, “মাবুদ যে আমাকে সুস্থ করবেন এবং এখন থেকে তিন দিনের দিন আমি মাবুদের ঘরে যেতে পারব তার চিহ্ন কি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হিষ্কিয় জিজ্ঞাসা করলেন, প্রভু যে আমাকে সুস্থ করবেন, তিন দিনের দিন আমি যে তাঁর মন্দিরে যাব, এর প্রমাণ কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয় বললেন, “আমি কি করে বুঝব যে প্রভু আবার আমায় সারিয়ে তুলবেন, আর তিন দিনের মাথায় আমি তাঁর মন্দিরে যেতে পারব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিষ্কিয় যিশাইয়কে বলেছিলেন যে, “সদাপ্রভু আমাকে সুস্থ করবেন এবং এখন থেকে তৃতীয় দিনের আমি যে সদাপ্রভুর গৃহে যাব তার চিহ্ন কি?”