2 Kings 20:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইশাইয়া বললেন, মাবুদ যে কথা বলেছেন তা যে সফল করবেন তার এই চিহ্ন মাবুদ থেকে আপনাকে দেওয়া যাবে; ছায়াটা কি দশ ধাপ অগ্রসর হবে, না দশ ধাপ পিছিয়ে যাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিশাইয় উত্তর দিলেন, “সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞানুসারেই যে সবকিছু করবেন, তোমার কাছে সদাপ্রভুর এই চিহ্নই হবে তার প্রমাণ: সূর্য-ঘড়িতে ছায়াটি কি দশ ধাপ এগিয়ে যাবে, না দশ ধাপ পিছিয়ে যাবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিশায়াহ কহিলেন, সদাপ্রভু যে কথা বলিয়াছেন, তাহা যে সফল করিবেন, তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে আপনাকে দেওয়া যাইবে; ছায়াটা কি দশ ধাপ অগ্রসর হইবে, না দশ ধাপ পিছে ফিরিয়া যাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিশাইয় কহিলেন, সদাপ্রভু যে কথা বলিয়াছেন, তাহা যে সফল করিবেন, তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে আপনাকে দেওয়া যাইবে; ছায়াটি কি দশ ধাপ অগ্রসর হইবে, না দশ ধাপ পিছনে ফিরিয়া যাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যিশাইয় বলেছিলেন, “সদাপ্রভু যে তাঁর প্রতিজ্ঞা রক্ষা করবেন সেইজন্য তিনি একটি চিহ্ন দেবেন। আপনি বলুন, ছায়া কি দশ ধাপ এগিয়ে যাবে, না দশ ধাপ পিছিয়ে যাবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইশাইয়া বলেছিলেন, “মাবুদ যে তাঁর ওয়াদা রক্ষা করবেন সেইজন্য তিনি একটি চিহ্ন দেবেন। আপনি বলুন, ছায়া কি দশ ধাপ এগিয়ে যাবে, না দশ ধাপ পিছিয়ে যাবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিশাইয় বললেন, প্রভু যে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন, তার প্রমাণস্বরূপ চিহ্ন অবশ্যই দেবেন। তোমার সামনে সিঁড়িতে যে ছায়া রয়েছে তা দশ ধাপ এগিয়ে যাবে, না পিছিয়ে আসবে, কোনটা তুমি চাও?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশাইয় বললেন, “তুমি কি চাও? ছায়াটা কি দশ পা এগিয়ে যাবে, না দশ পা পিছিয়ে যাবে? প্রভু যে কথা বলেছেন তা যে সফল করবেন তার এই চিহ্ন তোমার জন্য|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিশাইয় উত্তর দিয়ে বলেছিলেন, “সদাপ্রভু যে তাঁর প্রতিজ্ঞা রক্ষা করবেন তার জন্য তিনি আপনাকে জন্য একটি চিহ্ন দেবেন। ছায়া কি দশ ধাপ এগিয়ে যাবে, না দশ ধাপ পিছিয়ে যাবে?”