2 Kings 21:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানশা বারো বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং পঞ্চান্ন বছরকাল জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম হিফ্সীবা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশি বারো বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি পঞ্চান্ন বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম হিফসীবা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনঃশি বারো বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং পঞ্চান্ন বৎসরকাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম হিফ্সীবা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনঃশি বারো বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং পঞ্চান্ন বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম হিফ্সীবা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশি বারো বছর বয়সে রাজা হয়েছিলেন এবং পঞ্চান্ন বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হিফ্সীবা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশা বারো বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং পঞ্চান্ন বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হিফ্সীবা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশি যখন যিহুদীয়ার রাজা হন তখন তাঁর বয়স ছিল মাত্র বারো বছর। তিনি পঞ্চান্ন বছর রাজত্ব করেন। জেরুশালেম ছিল তাঁর রাজধানী। তাঁর মায়ের নাম ছিল হেফ্সিবা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাত্র 12 বছর বয়সে রাজা হয়ে মনঃশি মোট 55 বছর জেরুশালেমে রাজত্ব করেন| তাঁর মায়ের নাম ছিল হিফ্সীবা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশির বারো বছর ছিল যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন এবং তিনি পঞ্চান্ন বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম হিফ্সীবা।