2 Kings 21:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্‌ মানশা এসব ঘৃণিত কাজ করেছে; তার আগে যে ইমোরীয়েরা ছিল, তাদের কৃত সমস্ত কাজ থেকেও সে বেশি দুষ্কর্ম করেছে এবং তার পুত্তলিদের দ্বারা এহুদাকেও গুনাহ্‌ করিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যিহূদার রাজা মনঃশি এইসব ঘৃণ্য পাপ করেছে। তার আগে যারা ছিল, সেই ইমোরীয়দের চেয়েও সে বেশি পরিমাণে কুকাজ করেছে এবং তার প্রতিমার মূর্তিগুলি দিয়ে সে যিহূদাকে পাপপথে পরিচালিত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ মনঃশি এই সকল ঘৃণিত কার্য্য করিয়াছে; তাহার পূর্ব্বে যে ইমোরীয়েরা ছিল, তাহাদের কৃত সমস্ত কার্য্য হইতেও সে অধিক দুষ্কার্য্য করিয়াছে, এবং আপন পুত্তলিগণ দ্বারা যিহূদাকেও পাপ করাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ মনঃশি এই সকল ঘৃণিত কার্য করিয়াছে; তাহার পূর্বে যে ইমোরীয়েরা ছিল, তাহাদের কৃত সমস্ত কার্য হইতেও সে অধিক দুষ্কার্য করিয়াছে, এবং আপন পুত্তলিগণ দ্বারা যিহূদাকেও পাপ করাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যিহূদার রাজা মনঃশি এই সব জঘন্য পাপ করেছে। তার আগে যে ইমোরীয়েরা ছিল তাদের চেয়েও সে আরও খারাপ কাজ করেছে এবং নিজের প্রতিমাগুলো দিয়ে যিহূদাকে পাপের পথে পরিচালিত করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এহুদার বাদশাহ্‌ মানশা এই সব জঘন্য গুনাহ্‌ করেছে। তার আগে যে আমোরীয়রা ছিল তাদের চেয়েও সে আরও খারাপ কাজ করেছে এবং নিজের প্রতিমাগুলো দিয়ে এহুদাকে গুনাহের পথে পরিচালিত করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ মনঃশি এদেশের কনানীদের চেয়েও জঘন্য অনাচার করেছে এবং যিহুদীয়ার প্রজাদের প্রতিমা পূজায় প্রবৃত্ত করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদার রাজা মনঃশি, ইমোরীয়দের থেকেও বহুগুণে ঘৃণ্য অপরাধ করেছে এবং মূর্ত্তিপূজা করে যিহূদাকেও পাপের পথে ঠেলে দিয়েছে| তাই
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যিহূদার রাজা মনঃশি এই সব জঘন্য পাপ করেছে। তার আগে যে ইমোরীয়েরা ছিল তাদের থেকেও সে আরও বেশি ঘৃণার কাজ করেছে এবং নিজের প্রতিমাগুলো দিয়ে যিহূদাকেও পাপের কাজ করিয়েছে।