2 Kings 21:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, দেখ, আমি জেরুশালেম ও এহুদার উপরে এমন অমঙ্গল আনবো যে, তা যে কেউ শুনবে, তার কর্ণযুগল শিহরিত হয়ে উঠবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: আমি জেরুশালেমে ও যিহূদায় এমন বিপর্যয় আনতে চলেছি, তা যে কেউ শুনবে, তার কান ভোঁ ভোঁ করে উঠবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যিরূশালেমের ও যিহূদার উপরে এমন অমঙ্গল আনিব যে, তাহা যে কেহ শুনিবে, তাহার কর্ণযুগল শিহরিয়া উঠিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যিরূশালেমের ও যিহূদার উপরে এমন অমঙ্গল আনিব যে, তাহা যে কেহ শুনিবে, তাহার কর্ণযুগল শিহরিয়া উঠিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি যে, আমি শীঘ্রই যিরূশালেম ও যিহূদার উপর এমন বিপদ আনব যে, সেই কথা যারা শুনবে তারা সবাই শিউরে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ বলছি যে, আমি শীঘ্রই জেরুজালেম ও এহুদার উপর এমন বিপদ আনব যে, সেই কথা যারা শুনবে তারা সবাই শিউরে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য আমি প্রভু, ইসরায়েলের পরমেশ্বর জেরুশালেম ও যিহুদীয়ার এমন দুর্দশা করব যে, তার কথা যে শুনবে সেই স্তম্ভিত হয়ে যাবে। এই আমার স্থির সিদ্ধান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের প্রভু বলেছেন, ‘জেরুশালেম ও যিহূদায় আমি এমন সঙ্কট ঘনিয়ে তুলব যে, যে শুনবে সেই শিউরে উঠবে, আতঙ্কিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন যে, দেখো, আমি যিরূশালেম ও যিহূদার উপর এমন বিপদ আনব যে, যে কেউ সেই কথা শুনবে তাদের সকলের কান শিউরে উঠবে।