2 Kings 21:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি জেরুশালেমের উপরে সামেরিয়ার সুতা ও আহাব-কুলের ওলন বিস্তার করবো; যেমন কেউ থালা মুছে ফেলে এবং মোছার পর তা উল্টিয়ে উবুড় করে, তেমনি আমি জেরুশালেমকে মুছে ফেলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমরিয়ার বিরুদ্ধে মাপার যে ফিতে ব্যবহার করা হল, এবং আহাব কুলের বিরুদ্ধে যে ওলন-দড়ি ব্যবহার করা হল, আমি জেরুশালেমের উপরেও সেগুলি ছড়িয়ে দেব। মানুষ যেভাবে থালা মুছে রাখে, আমি জেরুশালেমকেও সেভাবে মুছে রাখব, সেটি মুছে উল্টো করে রাখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যিরূশালেমের উপরে শমরিয়ার সূত্র ও আহাবকুলের ওলন বিস্তার করিব; যেমন কেহ থালা মুছিয়া ফেলে, এবং মুছিলে পর তাহা উল্টাইয়া উবুড় করে, তদ্রূপ আমি যিরূশালেমকে মুছিয়া ফেলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যিরূশালেমের উপরে শমরিয়ার সূত্র ও আহাবকুলের ওলন বিস্তার করিব; যেমন কেহ থালা মুছিয়া ফেলে, এবং মুছিলে পর তাহা উল্টাইয়া উবুড় করে, তদ্রূপ আমি যিরূশালেমকে মুছিয়া ফেলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমরিয়ার বিরুদ্ধে যে মাপের দড়ি এবং আহাবের বংশের বিরুদ্ধে যে ওলন দড়ি ব্যবহার করা হয়েছিল তা আমি যিরূশালেমের বিরুদ্ধে ব্যবহার করব। যেমন করে একজন থালা মুছে নিয়ে উল্টে উবুড় করে তেমনি করে আমি যিরূশালেমকে মুছে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সামেরিয়ার বিরুদ্ধে যে মাপের দড়ি এবং আহাবের বংশের বিরুদ্ধে যে ওলন দড়ি ব্যবহার করা হয়েছিল তা আমি জেরুজালেমের বিরুদ্ধে ব্যবহার করব। যেমন করে একজন থালা মুছে নিয়ে উল্টে উবুড় করে তেমনি করে আমি জেরুজালেমকে মুছে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শমরিয়া এবং ইসরায়েলরাজ আহাব ও তার বংশধরদের যে শাস্তি দিয়েছি, জেরুশালেমকেও তেমনি শাস্তি দেব। লোকে যেমন বাসন মেজে-ধুয়ে পরিস্কার করে উবুড় করে রাখে, আমিও তেমনি জেরুশালেমকে মেজে-ধুয়ে পরিস্কার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জেরুশালেমের ওপর শমরিয়াতে যে সূত্র এবং আহাবকুলে যে ওলন ব্যবহার করেছিলাম, তা বিস্তৃত করব| মানুষ যে ভাবে থালা মুছে, উপুড় করে রাখে ঠিক সে ভাবেই আমি জেরুশালেমের সব কিছু ওলট-পালট করে খল নলচে পাল্টে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমরিয়ার উপর যে দড়ি এবং আহাবের পরিবারের উপর যে ওলন দড়ি ব্যবহার করা হয়েছিল তা আমি যিরূশালেমের উপর ব্যবহার করব। যেমন একজন থালা মুছে নিয়ে উপুড় করে রাখে তেমনি করে আমি যিরূশালেমকে মুছে ফেলব।