2 Kings 21:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আমার অধিকারের অবশিষ্টাংশ ত্যাগ করবো ও তাদের দুশমনদের হাতে তাদেরকে তুলে দেব; তারা তাদের সমস্ত দুশমনের শিকারের ও লুটের বস্তুস্বরূপ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার উত্তরাধিকারের অবশিষ্টাংশকে আমি ত্যাগ করব এবং শত্রুদের হাতে তাদের তুলে দেব। তাদের সব শত্রুর দ্বারা তারা লুন্ঠিত হবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপন অধিকারের অবশিষ্টাংশ ত্যাগ করিব, ও তাহাদের শত্রুগণের হস্তে তাহাদিগকে সমর্পণ করিব; তাহারা আপনাদের সমস্ত শত্রুর মৃগয়ার দ্রব্য ও লুটবস্তুস্বরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপন অধিকারের অবশিষ্টাংশ ত্যাগ করিব, ও তাহাদের শত্রুগণের হস্তে তাহাদিগকে সমর্পণ করিব; তাহারা আপনাদের সমস্ত শত্রুর মৃগয়ার দ্রব্য ও লুটবস্তু স্বরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকদের বাকী অংশকে আমি ত্যাগ করব এবং শত্রুদের হাতে তাদের তুলে দেব। তাদের সমস্ত শত্রুরা তাদের লুট করবে এবং সব কিছু জোর করে নিয়ে যাবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার লোকদের বাকী অংশকে আমি ত্যাগ করব এবং শত্রুদের হাতে তাদের তুলে দেব। তাদের সমস্ত শত্রুরা তাদের লুট করবে এবং সব কিছু জোর করে নিয়ে যাবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজাদের মধ্যে যারা বাকী থাকবে, তাদের আমি পরিত্যাগ করব, তাদের শত্রুর হাতে সমর্পণ করব । তারা শত্রুর কাছে পরাজিত হবে, লুন্ঠিত হবে তাদের দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে আমার কিছু ভক্ত থাকবে, যাদের আমি রেহাই দিলেও, শত্রুর হাত থেকে তারা বাঁচতে পারবে না| শত্রুরা তাদের বন্দী করে সঙ্গে নিয়ে যাবে| তারা যে রকম মূল্যবান জিনিসের মতো যাকে সৈন্যরা যুদ্ধে পেয়ে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার নিজের বংশধিকারের বাকি অংশকে আমি ত্যাগ করব এবং তাদের শত্রুদের হাতে তাদেরকে তুলে দেব। তাদের নিজের সমস্ত শত্রুদের কাছে শিকারের জিনিস এবং লুটের জিনিসের মত হবে।