2 Kings 21:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর কারণ হল আমার দৃষ্টিতে যা মন্দ তারা তা-ই করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিসর থেকে বের হয়ে এসেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত আমাকে অসন্তুষ্ট করে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমার দৃষ্টিতে কুকাজ করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিশর থেকে বের হয়ে এসেছিল, সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত তারা আমার ক্রোধ জাগিয়েই চলেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার কারণ এই, আমার দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তাহারা করিয়াছে; এবং যে দিন তাহাদের পিতৃপুরুষেরা মিসর হইতে বাহির হইয়া আসিয়াছিল, সেই দিন অবধি অদ্য পর্য্যন্ত আমাকে অসন্তুষ্ট করিয়া আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার কারণ এই, আমার দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তাহারা করিয়াছে; এবং যে দিন তাহাদের পিতৃপুরুষেরা মিসর হইতে বাহির হইয়া আসিয়াছিল, সেই দিন অবধি অদ্য পর্যন্ত আমাকে অসন্তুষ্ট করিয়া আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমার চোখে যা মন্দ তারা তা-ই করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিসর থেকে বের হয়ে এসেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত তারা আমাকে অসন্তুষ্ট করে চলেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমার চোখে যা খারাপ তারা তা-ই করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিসর থেকে বের হয়ে এসেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত তারা আমাকে রাগিয়ে চলেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তাদের পূর্বপুরুষেরা মিশর থেকে উদ্ধার পাওয়ার দিন থেকে আজ পর্যন্ত পাপ করে চলেছে এবং আমাকে ক্রুদ্ধ করে তুলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যে সব কাজ করাকে আমি অন্যায় বলেছিলাম ওরা তাই করেছে| মিশর থেকে ওদের পূর্বপুরুষরা আসার পর থেকে এই ভাবে ক্রমে ক্রমে ওরা আমায় ক্ষেপিয়ে তুলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা আমার চোখে যা মন্দ তাই করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিশর থেকে বের হয়ে এসেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত তারা আমাকে অসন্তুষ্ট করে আসছে।”